Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhoni' Love For Bike: ধোনির বাইকের কালেকশন চমকপ্রদ! কাকে পিছনে বসিয়ে গতির ঝড় তুললেন মাহি?

Dhoni' Love For Bike: মহেন্দ্র সিং ধোনির বাইক-প্রেমের কথা সকলেরই জানা। কলকাতায় এসেও তিনি লালবাজারে গিয়ে পুলিশের বাইক চালিয়েছিলেন। দেশে-বিদেশে অত্যাধুনিক বাইক সম্পর্কে খুঁটিনাটি জানার আগ্রহও তাঁর রয়েছে।

ধোনির রাঁচির ফার্মহাউসে বাইকের কালেকশন তাক লাগানোর মতো। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জিতেছে। তাই ক্যাপ্টেন কুলকে নিয়ে ভক্তদের মাতামাতি অব্যাহত। তারই মধ্যে ভাইরাল পুরানো ভিডিও।

মহেন্দ্র সিং ধোনি

সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটি যে পুরানো তা নিয়ে কোনও সংশয় নেই। দেখা যাচ্ছে, ধোনি রাস্তা দিয়ে বাইক ছুটিয়ে নিয়ে যাচ্ছেন। পিছনে বসে রয়েছেন এস শ্রীসন্থ। শ্রীসন্থ এখন ধারাভাষ্যকার, ধোনি অবসর নেননি। ধোনির নেতৃত্বে শ্রীসন্থ ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপও জিতেছেন।

২০০৭ সালে শ্রীসন্থের হাতে মিসবা উল হকের ক্যাচ তালুবন্দি হতেই প্রথম টি ২০ বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল ধোনির ভারত। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, শ্রীসন্থ ধোনির বাইকে বসে রয়েছেন। পরনে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস জার্সি, যার স্পনসর হিসেবে নাম লেখা সাহারার। ধোনি বাইক নিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেই ভক্তরা ছবি তুলতে শুরু করেন।

ধোনিকে ভালো খেলার জন্য অভিনন্দনও জানান ভক্তরা। মনে করা হচ্ছে, চেন্নাইয়ের রাস্তায় ছবিটি তোলা হয়েছে। প্র্যাকটিসে যাওয়ার সময় কিংবা প্র্যাকটিস থেকে হোটেলে ফেরার সময় ধোনি বাইক চালাচ্ছিলেন, যা ক্যামেরাবন্দি করতে দেরি করেননি ক্রিকেটপ্রেমীরা। রাস্তায় এভাবে ধোনিকে দেখতে পাওয়া তাঁদের বাড়তি প্রাপ্তি।

মহেন্দ্র সিং ধোনি

ধোনি অবশ্য রাঁচিতেও প্রায়ই বাইক চালিয়ে প্র্যাকটিসে যান। তাঁর ফার্মহাউসে বাইকের রেয়ার কালেকশন রয়েছে। রাজদূত মোটরবাইক প্রথম কিনেছিলেন ধোনি, সাড়ে চার হাজার টাকা দিয়ে। জীবনের প্রথম বাইকটি আজও সযত্নে রেখে দিয়েছেন। কনফেডারেট হেলক্যাট এক্স ১৩২-এর মতো ৪৭ লক্ষ টাকার বাইকও রয়েছে ধোনির।

বিএসএ গোল্ডস্টার, সুজুকি হায়াবুসা, ইয়ামাহা আরডি ৩৫০, ডুকাটি ১০৯৮, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, কাওয়াসাকি নিঞ্জা জেডএক্স-১৪ আর, কাওয়াসাকি নিঞ্জা এইচ ২-র মতো বাইকগুলি রয়েছে ধোনির গ্যারাজে। তিনি টিভিএসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই সংস্থার বিভিন্ন বাইকও রয়েছে ধোনির।

মহেন্দ্র সিং ধোনি

সুজুকি হায়াবুসার দাম ১৬.৪১ লক্ষ টাকা, কাওয়াসাকি নিঞ্জা ফ্যাটবয়ের দাম ২১.৯৯ লক্ষ টাকা। নিঞ্জা এইচ ২ এবং ডুকাটির দাম ৩৫ লক্ষ টাকা। টিভিএস অ্যাপাচে আরআর ৩১০-এর দাম ৫ লক্ষ টাকা। ইয়ামাহা আরডি ৩৫০-এর মতো তিরিশ হাজার টাকায় কেনা বাইক যেমন রয়েছে তেমনই রয়েছে ৩ লক্ষ টাকার নর্টন জুবিলি ২৫০।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+