WPL 2024: শেফালির বিধ্বংসী ব্যাটিংয়ে গুজরাতের বিরুদ্ধে দুরন্ত জয়, খেতাব থেকে এক ধাপ দূরে দিল্লি
মহিলাদের প্রিমিয়ার লিগে বুধবার ছিলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত জায়ান্টাস। প্লে-অফ দিল্লির আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুধবারের ম্যাচ জিতে সরাসরি ফাইনামলে পৌঁছে গেল দিল্লি। গুজরাতকে সাত উইকেটে হারাল দিল্লি্।
গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে হাঁকিয়ে জয় সুনিশ্চিত করে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে দিল্লি। বুধবার গ্রুপ লীগের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল গুজরাতের। দিল্লি দল এই ম্যাচে তিতাস সাধুর পরিবর্তে মিন্নু মানিকে দলে নেয়। অন্যদিকে গুজরাত অবশ্য দলে কোনও পরিবর্তন করেননি।টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত অধিনায়ক বেথ মুনি।

কিন্তু গুজরাতকে লড়াইয়ে ফেরালেন ভারতী ফুলমালি এবং কাথরান বাইসে। ফুলমালি ৩৬ বলে ৪২ রান করলেন। সাতটি চারও মারেন। অন্যদিকে বাইসে করেন ২২ বলে ২৮ রান। শেষ দিকে টেলএন্ডাররা অবশ্য রান পেলেন না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তুলল গুজরাত। মারিজান কাপ, শিখা পাণ্ডে ও মিন্নু মানি ২টি করে উইকেট নিলেন দিল্লির হয়ে।
জবাবে ব্যাট করতে নেমে শেফালি ভর্মার বিধংসী ব্যাটিংয়ে ভর করে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুএল নেয় দিল্লি। শেফালি ৩৭ বলে ৭১ রান করেন। এই ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকেই ফাইনালে জায়গা করে নিল দিল্লি। টানা দ্বিতীয়বার সরাসরি ফাইনালে জায়গা করে নিল দিল্লি।
এই ম্যাচ জয়ের পর ৮ ম্যাচ শেষে দিল্লি শেষ করল ১২ পয়েন্টে। তাদের নেট রান রেট প্লাস ১.১৯৮। অন্যদিকে ৮ ম্যাচের পর মুম্বইয়ের পয়েন্ট ১০। ফলে তাঁরা শেষ করল দ্বিতীয় স্থানে থেকে। গ্রুপের শীর্ষে থাকায় সরাসরি ফাইনালে জায়গা করে নিল দিল্লি। অন্যদিকে এলিমিনেটরে মুম্বই মুখোমুখি হবে আরসিবির। এই ম্যাচটি হবে আগামী শুক্রবার। ২০২৩ সালেও দিল্লি প্রথম ফাইনালে জায়গা করে নেয়।












Click it and Unblock the Notifications