Deepak Chahar: দীপক চাহারের ঘর থেকে চুরি, ফাঁস করলেন বোন
দীপক চাহারের ঘর থেকে চুরি, অবাক করা গল্প হলেও সত্যি। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের ঘর থেকে চুরির তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতমতো হই চই পড়ে গিয়েছে।
সম্প্রতি দীপক চাহারের বোন মালতি দিনকয়েক আগে ইন্সটাগ্রামে একটি শার্ট পরা ছবি শেয়ার করেছিলেন। এবং ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'কেমন মুড রয়েছে আন্দাজ করো।' বোনের ওই ছবিতে মজার কমেন্ট করেন সিএসকে তারকা দীপক চাহার। বোনের সেই ছবিতে দীপক কমেন্ট করেন, 'মনে হচ্ছে এই শার্টটা আগে কোথাও দেখেছি।' এরপরই সমাজ মাধ্যমে শুরু হয়ে গেল ভাই বোনের খুনসুঁটি।

কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপক। ফলে বউ আসার পর দাদার ঘরে বোনের অধিকার কি অনেকটাই কমেছে? সজাম মাধ্যমে কী সেই কথাই মজা জানালেন মালতি।
সোশ্যাল মিডিয়ার এমনতিতেই বেশ জনপ্রিয় দীপক চাহারের বোন মালতি। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেছে এর থেকে বোঝা যাচ্ছে সমাজ মাধ্যমে কতটা জনপ্রিয় মালতি চাহার। দীপকের সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করেন মালতি।

আইপিএল ছাড়া বর্তমানে খুব একটা খবরে থাকেন না দীপক চাহার। চোটের জন্য অধিকাংশ সময়ই মাঠের বাইরে কাটাতে হয় দীপককে। ভারতীয় দলেও ব্রাত্য হয়ে পড়েছেন দীপক। তবে সমাজ মাধ্যমে কিন্তু সক্রিয় থাকেন সিএসকে দলের পেসার। পারিবারিক এবং নিজের ছবি প্রায়ই পোস্ট করতে দেখা যায় দীপকে।













Click it and Unblock the Notifications