সুপার মডেল থেকে অভিনেত্রী, সোশ্যাল সাইটে ঝড় তুলেছেন দীপক চাহারের বোন
ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। শর্মিলা ঠাকুর থেকে হালফিলে অনুষ্কার শর্মা। ভারতীয় ক্রিকেটে গ্ল্যামারের আলো ছড়িয়েছে বলিউড অভিনেত্রীরা । এবার সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন দীপক চাহারের বোন মালতি চাহার। সিএসকে ক্রিকেটারের বোনের গ্ল্যামার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল সাইটে।
মালতি ইতিমধ্যেই একজন সুপার মডেল হিসেবে কাজ করছেন। খুব সম্প্রতি তিনি তার বলিউডের প্রথম ছবির কাজও করেছেন। 'ইশক পসমিনা' নামে এই ছবির মাধ্যমে দীপক চাহারের বোন বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন। তবে লাইট সাউন্ড ক্যামেরা দুনিয়ায় মালতি এইবারই প্রথম না, এর আগেও গ্ল্যামার ওয়ার্ল্ড সাক্ষী থেকেছে তার রূপের ছটার।


আইপিএল ছাড়া বর্তমানে খুব একটা খবরে থাকেন না দীপক চাহার। চোটের জন্য অধিকাংশ সময়ই মাঠের বাইরে কাটাতে হয় দীপককে।চলতি বছর আইপিএলের শুরুতেই চোটের জন্য ছিটকে গিয়েছেন সিএসকে দলের পেসার।













Click it and Unblock the Notifications