Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়েই গিয়েছিলেন সৌরভ, তারপর কী হল? জানালেন দীপ

শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন সৌরভ

বিশ্বকে প্রত্যাবর্তনের সংজ্ঞা বুঝিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবল মনের জোরের বলেই ভারতীয় ক্রিকেটকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনা রথীকে ৪৯তম জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্ব। জীবনে বহু বাধা এলেও সেগুলি কীভাবে পেরিয়ে যেতে হয়, তা তাঁর কাছ থেকেই শিখেছে প্রজন্মের পর প্রজন্ম। সে সংক্রান্ত এক অনুপ্রেরণামূলক গল্প শোনালেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত।

কোন সময়ের কথা

কোন সময়ের কথা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিনে তাঁর সম্পর্কে এক অনুপ্রেরণামূলক গল্প শুনিয়েছেন দীপ দাশগুপ্ত। ২০০২ সালে ভারতে টেস্ট খেলতে এসেছিল জিম্বাবোয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ওই ভারতীয় দলে ছিলেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যানও। সেই ম্যাচ এবং দাদা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ।

সৌরভ কী বলেছিলেন

সৌরভ কী বলেছিলেন

নিজের ইউ টিউব চ্যানেলে দীপ দাশগুপ্ত জানিয়েছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০২ সালের ওই টেস্টের কথা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (তৎকালীন ফিরোজ শাহ কোটলা) খেলতে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট শান্ত ছিল বলে জানিয়েছেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিষয়টি নিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজে বিচলিত ছিলেন বলে জানিয়েছেন দীপ। বলেছেন, ম্যাচ শুরু হওয়ার আগে দাদা তাঁকে জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট ম্যাচে রান না পেলে তিনি আর ভারতীয় দলের হয়ে খেলবেন না। সৌরভের মুখ থেকে এমন কথা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন দীপ। জানিয়েছেন, মহারাজকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক পাকাপোক্তভাবে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলেও জানিয়েছেন সেই দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত কী হয়েছিল

শেষ পর্যন্ত কী হয়েছিল

নিজের ইউ টিউব চ্যানেলে দীপ দাশগুপ্ত জানিয়েছেন যে যতটা পাকাপোক্তভাবে তিনি উপরোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, ততটাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি ওই টেস্টে ব্যাটিং করতেও নেমেছিলেন। সেদিন তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্দান্ত শতরান করে মহারাজ আরও একবার নিজের কঠিন মানসিকতার পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছেন বাংলা তথা ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কত রান করেছিলেন সৌরভ

কত রান করেছিলেন সৌরভ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ওই ম্যাচে পরে ব্যাটিং করেছিল ভারত। প্রথম ইনিংসে সফরকারী দলের ৩২৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ব্যর্থ হয়েছিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো তাবড় ব্যাটসম্যানরা। সেখানে ২৮৪ বলে ১৩৬ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন মহারাজ। দ্বিতীয় ইনিংসে হরভজন সিংয়ের বোলিংয়ের সুবাদে ওই ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+