নির্বাচকের উপর হামলা, অনুর্ধ্ব-২৩ সেই ক্রিকেটারের চরম শাস্তি! সিদ্ধান্ত নিলেন গৌতম গম্ভীর
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ডিডিসিএ দিল্লির নির্বাচক অমিত ভাণ্ডারিকে আক্রমণ করার অপরাধে অনুর্ধ্ব-২৩ ক্রিকেটার অনুজ দেধাকে সারা জীবনের জন্য সবরকম ক্রিকেটিয় কার্যক্রম নির্বাসিত করার সিদ্ধান্ত নিল।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রাক্তন ভারতীয় জোরে হেলার তথা দিল্লির নির্বাচক অমিত ভাণ্ডারির উপর হামলা করার অপাধে অনুর্ধ্ব-২৩ ক্রিকেটার অনুজ দেধাকে সারা জীবনের জন্য সবরকম ক্রিকেটিয় কার্যক্রম থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিল ডিডিসিএ। এদিন এই বিষয়ে এক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও।

গত সোমবার (১১ ফেব্রুয়ারি) দিল্লির সেন্ট স্টিফেন্স স্কুলের মাঠে অনুর্ধ্ব-২৩ রাজ্য দলের বাচাই চলছিল। সেই সময়ই দলে সুযোগ না পাওয়ার রাগ থেকে, আরও ১৭ জনকে নিয়ে ডিডিসিএ-এর সিনিয়র দলের প্রধান নির্বাচক অমিত ভান্ডারির উপর চড়াও হয়েছিল অনুজ। হকি-স্টিক, রড, সাইকেলের চেন নিয়ে মেরে অমিতের কান, মাথা ফাটিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় কেঁপে যায় গোটা ভারতীয় ক্রিকেটই। দিল্লি তথা জাতীয় দলের তিন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, আশীষ নেহরা, গৌতম গম্ভীর - সবাই অনুজকে নির্বাসিত করার পক্ষেই মত দিয়েছিলেন। এদিন ডিডিসিএ-এর বৈঠকে সেই সিদ্ধান্তই হল। ডিডিসিএ-এর অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও সিনিয়ক ক্রিকেটার হিসেবে বৈঠকে আমন্ত্রিত ছিলেন গম্ভীরও।
অনুজ দেধাকে নির্বাসিত করার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে দিল্লির ক্রিকেট মাঠগলিতে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় হেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় এধিনের বৈঠকে। এবার সিদ্ধান্তগুলি অ্যাপেক্স কাউন্সিলের কাছে পাঠানো হবে চুড়ান্ত শিলমোহরের জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications