IPL 2024,DC vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লির, প্লে-অফের লড়াইয়ে প্রবল ভাবেই থাকলেন পন্থরা
শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঋষভ পন্থের দলের কাছে বদলার ম্যাচ। কারণ আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল দিল্লিকে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে ৬ নম্বরে আছে ঋষভ পন্থের দল। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে হার্দিক ব্রিগেড। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

,DC vs MI: দিল্লির দুরন্ত জয়
মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে দুরন্ত জয় পেল দিল্লি।প্রথমে ব্যাট করে দিল্লি তুলল ৪ উইকেটে ২৫৭ রান। ১০ রানে হারলেও জবাবে মুম্বই করল ৯ উইকেটে ২৪৭ রান।। দিল্লির হয়ে জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পর্যন্ত ২৭ বলে ৮৪ রান করে আউট হলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক।১৭ বলে ৫ ছক্কার সহযোগে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাই হোপ। ১৯ বলে ২৯ রান করেই বুমরাহের বলে আউট হলেন ট্রিস্টান স্টাবস,স্টাবস ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ১১ রান করেন অক্ষর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলল দিল্লি। জাবেব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থেমে গেল মুম্বইয়ের ইনিংস।৬৩ রান করলেন তিলক ভর্মা। দিল্লির বোলারদের হয়ে মুকেশ কুমার ও রাসিক সালাম তিনটি করে উইকেট নিলেন। দুটি উইকেট পেলেন খলিল আহমেদ। এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল দিল্লি। অন্যদিকে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল মুম্বই।
DC vs MI: জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ২৫৮
অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ব্যাট করতে নেমে ঝড় তোলেন দিল্লির দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক এবং অভিষেক পোড়েল। পৃথ্বি শ না খেলায় ওপেন করতে পাঠানো হয় পোড়েলকে, কিন্কু জ্যাক ফ্রেজার- ম্যাকগ্রুকের ব্যাটিং দেখা ছাড়া প্রথম দিকে তাঁর আর কোনও কাজ ছিল না। শুরু থেকে নেমেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক। ১৫ বলেই ৫০ রান পূরণ করেন, চলতি আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁরই দখলে। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল ক্রিস গেইলের আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড না ভেঙে দেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক।
যদিও শেষ পর্যন্ত ২৭ বলে ৮৪ রান করে আউট হলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ছয়ি ছক্কা। চাওলার বলেই আউট হলেন দিল্লির ওপেনার। অভিষেক পোড়েলও চালিয়ে খেলতে শুরু করেন। ২৭ বলে ৩৬ রান করার পর আউট হলেন চন্দননগরের বঙ্গ সন্তান। এরপর ঋষভ পন্থ ও শাই হোপ জুটি গড়েন। এদিন দিল্লির সব ব্যাটারই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। হোপ ১৭ বলে ৪১ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার।
যদিও এই ম্যাচে বড় রান পেলেন না পন্থ। ১৯ বলে ২৯ রান করেই বুমরাহের বলে আউট হলেন পন্থ।যদিও চলতি আইপিএলে পন্থের রান হল ৩৭১। বিরাটের পরেই আছেন পন্থ। ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল জুটি শেষ দিকে দলের হাল ধরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলল দিল্লি। আইপিএলে এটাই দিল্লি দলের সর্বোচ্চ স্কোর। মুম্বইয়ের হয়ে চাওলা, উড, বুরমাহ, নবী একটি করে উইকেট নেন।
DC vs MI: দুই দলের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার),তিলক বর্মা,হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক),টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, মহম্মদ নবী, পীযূষ চাওলা, লুকে উড, জসপ্রীত বুমরাহ, নূয়ান তুষারা ।
দিল্লি ক্যাপিটালসের দল- কুমার কুশাগ্র, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজাড উইলিয়মাস, মুকেশ কুমার, খলিল আহমেদ।
DC vs MI: টসে জিতে বোলিং নিল মুম্বই
শনিবার আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচেই মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল মুম্বই। দুটি দলেই পরিবর্তন হয়েছে। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। এ বারের আইপিএলে সেই ধার দেখা যায়নি। কোন ম্যাচে কেমন পারফর্ম করবে মুম্বই, এ যেন লটারির ব্যাপার। হারের হ্যাটট্রিক দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল। এরপর চার ম্যাচে তিনটি জয়ে প্রত্যাবর্তন। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের ডেরায় হার। রোহিত-বুমরাহদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবটা বেশ স্পষ্ট।দিল্লি ক্যাপিটালস খুব ভালো জায়গায় নেই।ম্যাচে গুজরাতটাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের জয়ে মূল্যবান দু-পয়েন্ট ছিনিয়ে নিয়েছে দিল্লি। ফলে দাদার দল ঘরের মাঠে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
এই ম্যাচে ফোকাসে ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ। দুই দলের দুই তারকাই দারুন ছন্দে আছেন। আইপিএলে দিল্লি ও মুম্বই দল পারস্পরিক মুখোমুখি হয়েছে ৩৪ বার। ১৯টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির জয় এসেছে ১৫টিতে।গিয়েছে।বর্তমানে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে ৬ নম্বরে আছে দিল্লি। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মুম্বই।প্লে অফের জন্য দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications