IPL 2024, DC vs GT: লড়াই করেও হার বাঁচাতে ব্যর্থ গুজরাত, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল দিল্লি
বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস । প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে এবং সমান সংখ্যক ম্যাচ হেরে গুজরাত বর্তমানে আইপিএল পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে আইপিএলে একেবারেই ভালো জায়গায় নেই দাদার দল দিল্লি।দিল্লি ক্যাপিটালস তিনটিতে জিতে ও পঁাচটিতে হেরে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে। উভয় দলের কাছে প্লে অফের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

DC vs GT: দিল্লির দুরন্ত জয়
ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় পেল দিল্লি। গুজরাতের বিরুদ্ধে ৪ রানে জিতলেন ঋষভ পন্থরা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিলের দল।তিনে নামা অক্ষরের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন পন্থ। ৬৮ বলে ১১৩ রান যোগ করে এই জুটি। অক্ষর ৪৩ বলে ৬৬ রানে ফেরেন। রমধ্যে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৩ বলে ৮৮ রান করেছেন তিনি। আটটি ছক্কা মেরেছেন এই বাঁ হাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলল দিল্লি।
গুজরাতের বোলারদের মধ্যে সফলতম সন্দীপ ৩ উইকেট নিলেন ১৫ রান খরচ করে। ৩৬ রানে ১ উইকেট নুরের। জবাবে ব্যাটিং করতে নেমে গিল ৬ রানে আউট হলেন। ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন একটা লম্বা ইনিংস খেললেন। পাপালি ২৫ বলে ৩৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন। অন্যদিকে পরিবর্ত হিসেবে নাম ৩৯ বলে ৬৫ রান করলেন। তাঁর ইনিংসে ছিলে সাতটি চার ও দুটি ছক্কা। গুজরাতের মিডল অর্ডার এই ম্যাচে ফ্লপ। ম্যাচ জমিয়ে দিলেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত ২৩ বলে ৫৬ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন মিলার। ছয়টি চার এবং তিনটি ছক্কা মারেন মিলার।রশিদ ১১ বলে ২১ রানে অপরাজিত থাকলেন।শেষ পর্যন্ত ৪ রানে জিতল দিল্লি।দিল্লির বোলারদের মধ্যে রাসিক সালাম তিনটি, কুলদীপ দুটি উইকেট নিলেন।
DC vs GT: জয়ের জন্য গুজরাতের লক্ষ্য ২২৫
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিলের দল।ওয়ার্নার এই ম্যাচ খেলেননি। ফলে দিল্লির হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কিন্তু ১১ রান করেই সন্দীপ ওয়ারিওরের বলে আউট হলেন পৃথ্বি শ। ওপর ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও বড় রান পেলেন না। ১৪ বলে ২৩ রান করেই সন্দীপের বলেই আউট হলেন দিল্লির ব্যাটার। তবে মাস্টারস্ট্রোক দিলেন দাদা। তিন নম্বরে নামিয়ে দিলেন অক্ষর প্যাটেলকে। শাই হোপ ৫ রান করে আউট হওয়ার পর দলের হাল ধরেন পন্থ এবং অক্ষর জুটি। ১১৩ রানের পার্টনারশিপ গড়লেন দুই জনে। ৪৩ বলে ৬৬ রান করে আউট হলেন অক্ষর। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং চারটি ছক্কা দিয়ে।ট্রিস্টান স্টাবস এরপর পন্থের সঙ্গে জুটি বাধেন।পন্থকে ফের চেনা মেজাজে পাওয়া গেল এই ম্যাচ। তাঁর ব্যাট থেকে এল ৮৮ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলল দিল্লি।
DC vs GT: দুই দলের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), , আজমাতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, মোহিত শর্মা, সন্দীপ ওয়ারিওর, নূর আহমেদ।
দিল্লি ক্যাপিটালসের দল-, পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, ,শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার।
DC vs GT: টসে জিতল গুজরাত
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল গুজরাত। শুভমান গিলের দল গত ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে দিল্লি দলে দুটি পরিবর্তন হয়েছে।
দুটো দলই এই মুহূর্তে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য কঠিন লড়াই করে যাচ্ছে। কারণ টুর্নামেন্ট এখনও পর্যন্ত দুটো দলেরই খুব একটা ভাল যায়নি। এখনও পর্যন্ত গুজরাত ও দিল্লি ৮টি করে ম্যাচ খেলেছে। গত বুধবার আমেদাবাদে গুজরাত টাইটান্সকে ৮৯ রানে অল আউট করে ৬৭ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার গুজরাতের কাছে বদলার সুযোগ রয়েছে। নিজের শততম আইপিএল ম্যাচ খেলতে নামছেন শুভমান গিল, গুজরাত চারটি জয়ের সঙ্গে সঙ্গে ৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে দিল্লি মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে। দাদার দলের পয়েন্ট ৬ । পয়েন্ট টেবিলে গুজরাত রয়েছে এই মুহূর্তে ছয় নম্বরে ও দিল্লি রয়েছে নয় নম্বরে।আইপিএলে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান তাতে ২-২ হয়েছে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications