IPL 2024, DC vs CSK: বল হাতে মুকেশের দুরন্ত পারফরম্যান্সে প্রথম জয় পেল দিল্লি, ব্যাট হাতে হৃদয় জিতলেন মাহি
রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে রুতুরাজ গায়কোয়াড়ে নেতৃত্বে সিএসকে দল পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। দলটি এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতেই জিতেছে। যেখানে ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস চলতি মরশুমে দুটি ম্যাচ খেলেছে এবং দলটি দুটি ম্যাচেই হেরেছে। বিশাখাপত্তনমে এই ম্যাচে আরও একটা আর্কষণ আছে। ফের একসঙ্গে মাঠে থাকবেন ধোনি ও সৌরভ। যদিও সৌরভ এখন বসেন দিল্লির ডাগ আউটে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

DC vs CSK: জয়ের জন্য সিএসকের লক্ষ্য ১৯২
রবিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। পর পর দুই ম্যাচে শুরুতেই চাপে দিল্লি দল। এই পরিস্থিতিতে ধোনিদের বিরুদ্ধে ম্যাচে দলে জোড়া পরিবর্তন আনে দিল্লি। রিকি ভুইয়ের জায়গায় আসেন পৃথ্বি শ।সেই সঙ্গে দলে ফেরানো হয় ঈশান্ত শর্মাকেও।
ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেছিল দিল্লি্। পৃথ্বি শ এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটিতে উঠে ৯৩ রান। দুরন্ত অর্ধশতরান করেন ওয়ার্নার। ৩৫ বলে ৫২ রান করার পর আউট হলেন অজি তারকা। মুস্তাফিজুরের বলে দুরন্ত ক্যাচ নেন পাথিরানা। ওয়ার্নারের ইনিং সে ছিল ৫টি চার এবং তিনটি ছক্কা।২৭ বলে ৪৩ রান করার পর জাদেজার বলে আউট হলেন।
শুরুটা দুরন্তভাবে করলেও পর উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে যায় দিল্লির। তিন নম্বরে নামেন পন্থ। মিচেল মার্শ ১৮ এবং স্টাবল ০ রানে আউট হন। কিন্তু ব্যাট হাতে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস জারি রাখেন পন্থ। প্রত্যাবর্তনের পর প্রথম দুই ম্যাচে রান না পেলেরও সিএসকের বিরুদ্ধে চেনা ছন্দে পাওয়া গেল পন্থকে। ৩১ বলে অর্ধশতরান পূরণ করার পরই আউট হলেন পন্থ।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলল দিল্লি।
DC vs CSK: দুই দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক),রাচিন রবীন্দ্র,অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল,, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি,মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), , দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, পৃথ্বি শ, ঋষভ পন্থ, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, মুকেশ কুমার, অনরিখ নরখিয়া, ঈশান্ত শর্মা,খলিল আহমেদ।
DC vs CSK: টসে জিতে ব্যাটিং নিল দিল্লি
রবিবাসরীয় আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। করার সিদ্ধান্ত নিল টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে বিশাখাপত্তনমে খেলতে নামছে সিএসকে।২টি ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিএসকে। ধোনিদের রান রেট +১.৭৯৭। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ হেরে সূচনা লগ্নেই চাপে দাদার দল। রবিবার গতবারের রানার্সদের বিরুদ্ধে প্রথম পয়েন্টের সন্ধানে পন্থ ব্রিগেড।৯ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা ২ ম্যাচে একটিতেও জয় পায়নি। ০ পয়েন্ট ও -০.৫২৮ রান রেট ঋষভ পন্থের দলের।আইপিএলের ইতিহাসে দুই দল ২৯ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৯ বার জিতেছে সিএসকে, ১০ বার জিতেছে দিল্লি। পরিসংখ্যান বলছে, শেষ তিনবার আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।












Click it and Unblock the Notifications