Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

David Warner: ডেভিড ওয়ার্নার অভিনয় করলেন তেলুগু ছবি রবিনহুডে, শুভমুক্তি চলতি মাসেই

David Warner: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতি মনে ধরেছে ডেভিড ওয়ার্নারের। নজর রাখেন ভারতীয় ছবিতেও।

পুষ্পার ঝুকেগা নেহি-র স্টাইলে সাফল্যের সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ওয়ার্নারকে। কখনও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনপ্রিয় গান সহযোগে রিল বা অন্যান্য পোস্ট করেছেন।

David Warner

আইপিএলের আসরে এবার ব্রাত্যই থেকে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু আইপিএল চলাকালীনই এবার নয়া ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই যে জল্পনা চলছিল, তা আজ সত্যি হলো ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া পোস্টে।

ওয়ার্নার অভিনয় সেরে ফেলেছেন তেলুগু ছবির জন্য। ছবির নাম রবিনহুড। ভারতীয় সিনেমায় অভিষেক হচ্ছে ওয়ার্নারের। নীতিন, শ্রীলারা রবিনহুডের মুখ্য চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতেই ক্যামিও রোলে দেখা যাবে ওয়ার্নারকে।

চরিত্রাভিনয় যত কম সময়েরই হোক না কেন, ওয়ার্নারের তেলুগু ছবিতে অভিষেক নিঃসন্দেহে রবিনহুডের অন্যতম ইউএসপি হতে চলেছে। ওয়ার্নার ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ২৮ মার্চ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।

ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় পা রেখে রীতিমতো উত্তেজিত ওয়ার্নার। জানিয়েছেন, ছবির শ্যুটিং তিনি দারুণ উপভোগ করেছেন। ছবির পোস্টার প্রকাশিত হয়েছে আজ। ইতিমধ্যেই তা তুমুল ভাইরাল। ছবির পোস্টারে ওয়ার্নারের ভারতীয় সিনেমায় পদার্পণের কথা জানিয়ে লেখা রয়েছে বাউন্ডারি থেকে বক্স অফিসে স্বাগত।

ছবির প্রচারে আরও লেখা হয়েছে যে, ক্রিকেট মাঠে উজ্জ্বল উপস্থিতির পর এবার ওয়ার্নারের ঔজ্জ্বল্য দেখা যাবে রুপোলি পর্দায়। ছবির নির্দেশক বেঙ্কি কুদুমুলা। প্রযোজনা সংস্থা মিথরি মুভি মেকারস। অ্যাকশন প্যাকড এন্টারটেনার রবিনহুডের লিড রোলে থাকছেন নীতিন ও শ্রীলা। সুরকার জিভি প্রকাশ কুমার। রোমান্টিক অ্যাকশন কমেডি ভীষ্মর সাফল্যের পর নীতিন-বেঙ্কি জুটির এটি দ্বিতীয় ছবি।

ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ছিলেন। দলকে খেতাব জিতিয়েছেন। হায়দরাবাদে থাকাকালীনই তাঁর তেলুগু ছবির প্রতি আকর্ষণ লক্ষ্য করা গিয়েছিল। কোভিড লকডাউন চলাকালীন তেলুগু ছবির জনপ্রিয় গান, ডান্স মুভে অনুপ্রাণিত হয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন ওয়ার্নার। শ্রীভল্লি, পুষ্পার পাশাপাশি সারিলেরু নুকেভারুর মাইন্ড ব্লক ওয়ার্নারের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার টলিউডে তাঁর অভিষেক নিয়ে ক্রীড়া ও বিনোদন জগতের অনেকেই রোমাঞ্চিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+