David Warner: আন্তর্জাতিক অবসর ভাঙতে দ্বিধা নেই! কোন টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান ওয়ার্নার?

David Warner: ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভাঙার আভাস দিলেন। গত এক বছরের মধ্যে তিনি ধাপে ধাপে ওডিআই, টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।

টি২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ছিটকে যেতেই ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বৃত্ত পূর্ণ হয়। যদিও ফের তিনি দেশের হয়ে মাঠে নামার ইচ্ছাপ্রকাশ করলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সংক্রান্ত ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই!

David Warner

৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ার্নার ওডিআই কেরিয়ারে যবনিকা টানেন। এরপর গত জানুয়ারিতে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের ছোট ফরম্যাটে যে খেলবেন না।

তবে এর আগেও ওয়ার্নার আভাস দিয়েছিলেন সুযোগ পেলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। এবার সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা দিলেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্নার লিখেছেন, আমি আপাতত কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব। তবে সুযোগ দেওয়া হয়ে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য প্রস্তুত।

ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্য়াম্পিয়ন্স ট্রফি। তার আগে সেপ্টেম্বরে ইংল্যান্ডে তিনটি ওডিআই খেলবে অস্ট্রেলিয়া। নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধেও খেলবে। এই সিরিজগুলোতে ওয়ার্নারের বিকল্প হিসেবে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এগিয়ে। ফলে ওয়ার্নারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

গত জানুয়ারিতে অবশ্য অস্ট্রেলিয়ার টেস্ট ও ওডিআই অধিনায়ক প্যাট কামিন্স একদিনের আন্তর্জাতিকে ওয়ার্নারের প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেননি। ওয়ার্নার যে কোনও জায়গায় রান করতে পারদর্শী। এই বিষয়টি মাথায় রেখে। তবে অস্ট্রেলিয়া খুব জরুরি পরিস্থিতিতে না পড়লে ওয়ার্নারের অবসর ভাঙার দরকার যে পড়বে না সেটাও বুঝিয়েছিলেন কামিন্স।

ওয়ার্নার ২২টি শতরান-সহ ওডিআইয়ে ৬,৯৩২ রান করেছেন। ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শুরুটা করেছেন, চ্যাপ্টার ক্লোজড লিখে। অস্ট্রেলিয়া দলের হয়ে দীর্ঘদিন খেলা, সব আন্তর্জাতিক ফরম্যাটে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। দীর্ঘ বর্ণময় ক্রিকেট সফরের জন্য পরিবারের পাশাপাশি সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। টেস্টে দ্রুতগতিতে রান তুলে এই ফরম্যাটের খেলার ধরনে বদল আনার তৃপ্তির উল্লেখও রয়েছে ওয়ার্নারের পোস্টে।

ওয়ার্নার কানাডার জিটি২০, কেম্যান আইল্যান্ডে টি১০ টুর্নামেন্ট খেলার পর বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলবেন বলে জানা যাচ্ছে। দুবাই ক্যাপিটালসের হয়ে আইএলটি২০ খেলার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। বিগ ব্যাশ চলাকালীন এই টুর্নামেন্টটি হতে পারে। ওয়ার্নার ধারাভাষ্যও দেবেন। ফলে কোন টুর্নামেন্টে তিনি খেলবেন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+