David Johnson: বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু ভারতের প্রাক্তন ক্রিকেটারের! ডেভিড জনসন আত্মঘাতী, অনুমান পুলিশের
David Johnson: ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ডেভিড জনসনের রহস্যমৃত্যু। বয়স হয়েছিল ৫২। যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন, তার চতুর্থ তলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু।
জনসন কীভাবে ব্যালকনি থেকে পড়লেন তার তদন্ত শুরু হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, জনসন আত্মঘাতী হয়েছেন।

বেঙ্গালুরুর কোঠানুর থানার অন্তর্গত এলাকায় থাকতেন জনসন। সেই থানার পুলিশই মনে করছে, এটি আত্নহত্যার ঘটনা। জানা গিয়েছে, তাঁকে বাড়ির কাছেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে বাঁচানো যায়নি। সূত্রের খবর, তিনি বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল।
গত সপ্তাহেও জনসনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দিন তিনেক আগে ছাড়া পান। তারপরই এই মর্মান্তিক পরিণতি। জনসন রেখে গেলেন তাঁর স্ত্রীকে। অনিল কুম্বলে এক্স হ্যান্ডলে লিখেছেন, আমার সতীর্থ ডেভিড জনসনের প্রয়াণের খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারকে সমবেদনা। বড় তাড়াতাড়ি চলে গেলেন 'বেনি'।
জনসনের প্রয়াণে বিসিসিআই সচিব জয় শাহও এক্স হ্যান্ডলে শোকবার্তা দিয়েছেন। জনসনের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, দেশের প্রাক্তন এই টেস্ট ক্রিকেটার অর্থকষ্টে ভুগছিলেন। বন্ধুদের থেকে আর্থিক সহযোগিতাও চাইতেন।
জনসনের বলের গতি নজর কেড়েছিল ক্রিকেটপ্রেমীদের। ১৯৯৫-৯৬ মরশুমে কর্নাটকের হয়ে কেরলের বিরুদ্ধে তিনি ১০ উইকেট নেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি ভারতীয় টেস্ট দলে ডাক পান। ১৯৯৬ সালে টেস্ট অভিষেক হয় দিল্লিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
VIDEO: SHOCKED to hear about the untimely death of former Indian pacer David Johnson...
— Navneet Mundhra (@navneet_mundhra) June 20, 2024
Will ALWAYS remember him for this Michael Slater wicket in the Delhi Test 1996... a match during which he clocked a delivery at 157 kmph.
RIP 🙏🙏#CricketTwitter #DavidJohnson pic.twitter.com/XWSZw5xbEt
জাভাগল শ্রীনাথের চোট ছিল। ফিরোজ শাহ কোটলায় তিনি টানা বল করেছিলেন ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে। মাইকেল স্লেটারকে তিনি যে বলে আউট করেছিলেন সেটির গতি ছিল ঘণ্টায় ১৫৭.৮ কিলোমিটার। স্লিপে এক হাতে ক্যাচ ধরেছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম টেস্টে সুযোগ পান। কিন্তু ধারাবাহিকতার অভাবের কারণে এই ২টি টেস্ট খেলেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ার থেমে যায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১২৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৬৩, স্ট্রাইক রেট ৪৭.৪। লোয়ার অর্ডারে নেমে শতরানও করেছেন।
Saddened to hear the passing of my cricketing colleague David Johnson. Heartfelt condolences to his family. Gone too soon “ Benny”!
— Anil Kumble (@anilkumble1074) June 20, 2024
দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক খেলার সুযোগ পাননি জনসন। ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে ৩৩টি ম্যাচে নেন ৪১ উইকেট। ২০১৫ সালে কর্নাটক প্রিমিয়ার লিগেই শেষবার মাঠে নামেন। কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২০০১-০২ অবধি। শ্রীনাথ, প্রসাদ, ডোড্ডা গণেশ ও জনসন-সমৃদ্ধ কর্নাটকের পেস ব্যাটারি দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছে।
Deepest condolences to family and friends of our former Indian fast bowler David Johnson. His contributions to the game will always be remembered 🙏
— Jay Shah (@JayShah) June 20, 2024
২০০৯ সালে কর্নাটক প্রিমিয়ার লিগ শুরু হলে অবসর ভেঙে এই টুর্নামেন্ট খেলেন জনসন। তারই মধ্যে বিসিসিআইয়ের ম্যাচ অফিসিয়ালের দায়িত্বও পালন করেছেন। ২০১৫ সালের কেপিএলে খেলেন ৫টি ম্যাচে। তবে আর্থিক সমস্যা তাঁর পিছু ছাড়েনি। একটা সময় কাজের জন্য চেন্নাই চলে গিয়েছিলেন।
পরবর্তীকালে বেঙ্গালুরুতে ফেরেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল তাঁকে সহযোগিতা করেন। জনসনকে আর্থিকভাবে সাহায্য করতে একটি বেনিফিট ম্যাচ হয়েছিল। তা থেকে সংগৃহীত অর্থ দিয়ে জনসন বাড়ি কেনেন, সেখানেই থাকতেন। ক্রিকেট প্রশিক্ষণও দিতেন। কিন্তু কোচিং কেরিয়ার নানা কারণে বেশিদূর এগোয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications