CT 2025, IND vs AUS: ফের টস হারলেন রোহিত, প্রথমে ব্যাটিং অস্ট্রেলিয়ার, দুই দলের স্পিন শক্তিই জোরদার

CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুবাইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম আইসিসি ইভেন্টের নকআউট পর্বে মুখোমুখি দুই দেশ।

ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে, ২০১৭ সালে ফাইনালে হেরে যায়। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছিল ২০০৯ সালে। তারপর ফের মিনি বিশ্বকাপ জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

CT 2025 IND vs AUS

আজকের পিচের দিকে সকলের নজর। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ফ্রেশ পিচে। আগে এই পিচে কোনও খেলা হয়নি। এই মাঠে ভারতের তিনটি খেলাই হয়েছে আলাদা আলাদা পিচে। আজও ব্যতিক্রম হচ্ছে না। তবে পিচ শুষ্ক, স্পিনারদের সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

এবারের টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জিতেছে। ফলে বিশ্বের ১ নম্বর ওডিআই দল এখনও অবধি অপরাজেয়। অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম ম্য়াচে রেকর্ড রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে অজিরাও অপরাজেয়।

স্টিভ স্মিথ আইসিসি নকআউট ম্যাচে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন। আজকের উইকেটে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মতো বল ঘুরবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ২৪০ থেকে ২৫০ রান জেতার পক্ষে যথেষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে ভারত ওডিআইয়ে টানা ১৪ বার টস হারল। তার মধ্যে রোহিত হারলেন ১১ বার। ভারত আজ একাদশ অপরিবর্তিত রেখেছে। ফলে চার স্পিনারেই নামছে। অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন। ম্য়াথু শর্টের জায়গায় খেলছেন কুপার কনোলি। স্পেনসার জনসনের জায়গায় তনভীর সাঙ্ঘা।

রোহিত শর্মা জানান, তিনি দ্বিধায় ছিলেন টস জিতলে কী করণীয় তা নিয়ে। ফলে এই দ্বিধার পরিস্থিতিতে টস হারা ভালো। রোহিতের কথায়, এখানে যে পিচে খেলেছি তা সব সময়ই আলাদা আচরণ করেছে। পিচের চরিত্রও বদলেছে। প্রতিটি পিচই আলাদা। স্পিনারদের উপর আস্থা রেখে ভারত একাদশে বদল আনেনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ জানান, দুবাইয়ে আইসিসির আকাদেমির পিচে অনুশীলন করে দল পুরোপুরিভাবে প্রস্তুত। এই উইকেট শুষ্ক। পরের দিকে বল ঘুরবে বলে মনে হচ্ছে। ভারতের বিরুদ্ধে পেসার কমিয়ে স্পিনার বাড়িয়েই নামছে অস্ট্রেলিয়া।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার একাদশ- কুপার কনোলি, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনভীর সাঙ্ঘা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+