CT 2025: ফের আইসিসি খেতাব জয়ের দোরগোড়ায় রোহিত, অধিনায়ক হিসেবে বিশ্বে প্রথম অনন্য নজির

CT 2025: রোহিত শর্মার ফিটনেস নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও সে সবকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে রোহিত বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে গড়লেন অনন্য নজির।

আজ ১১ বল বাকি থাকতে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। রবিবার ফাইনালে প্রতিপক্ষ হয় নিউজিল্যান্ড, কিংবা দক্ষিণ আফ্রিকা।

CT 2025

২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল। তারপর ওঠে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালেও। দু-বারই অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়েছিল। স্বাভাবিকভাবেই এদিন সেমিফাইনালের জয় অজিদের বিরুদ্ধে তেইশের বিশ্বকাপ ফাইনালের মধুর প্রতিশোধ।

গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ভারত ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। তবে রোহিতের নেতৃত্বে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি দখলের লক্ষ্যে।

ভারত বর্তমানে বিশ্বের ১ নম্বর ওডিআই দল। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয়। এর আগে, ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছে। আর একটি ম্যাচ জিতলেই ২০১৩ সালের পর ভারত দখলে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

রোহিত শর্মাই বিশ্বের প্রথম অধিনায়ক যিনি আইসিসির চারটি ইভেন্টেই দলকে নেতৃত্ব দেওয়া সুনিশ্চিত করে ফেললেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ ও ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়। ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে জিতেছিল মাহির নেতৃত্বেই। তবে ধোনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অধিনায়কত্ব করার সুযোগ পাননি।

বিরাট কোহলির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। খেতাব জিততে পারেনি। তবে ৫০ ও ২০ ওভারের বিশ্বকাপে কোহলির নেতৃত্বে ভারত ফাইনালে উঠতে পারেনি।

আবার নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন, ফাইনালে ভারতকে হারিয়ে। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে হেরে যায় কেনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে উঠেও খেতাব অধরা ছিল উইলিয়ামসনের।

কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড কখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে পারেনি। এবার যদি কিউয়িরা ফাইনালে ওঠে তবে তা হবে মিচেল স্যান্টনারের নেতৃত্বে। রোহিত ২০২১ সালে ভারতের সাদা বলের অধিনায়ক হন বিরাট কোহলি সরে দাঁড়ানোর ফলে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের নেতৃত্বে ভারত টানা চতুর্থ জয় ছিনিয়ে নিল। কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। ২০০৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ও সনৎ জয়সূর্যর শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়।

ভারত অধিনায়ক হিসেবে কপিল একবারই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এবার রোহিত ভারত অধিনায়ক হিসেবে দ্বিতীয় আইসিসি খেতাব জিততে মুখিয়ে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+