CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইয়ে, আত্মবিশ্বাসী রোহিত, বিরাটের সঙ্গে প্ল্যান খোলসা করলেন রাহুল
CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল ভারত। ফলে এবারের টুর্নামেন্টের ফাইনাল হবে দুবাইয়ে।
কাল লাহোরে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনালে যারা জিতবে তাদের দুবাইয়ে যেতে হবে। আপাতত কালকের ম্যাচের দিকে চোখ রেখে সকলকে রিল্যাক্স থাকায় জোর দিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারত অধিনায়ক এদিন অস্ট্রেলিয়াকে হারানোর পর বলেন, শেষ বল না হওয়া অবধি কিছু বলা যায় না। ইনিংসের বিরতিতে আমরা বুঝেছিলাম এই রান তোলা সম্ভব। ব্যাট ভালোভাবে করতে হবে। কারণ, এই পিচে অনেক সময় পরিকল্পনা খাটে না। তবে ব্যাটিং ভালো হয়েছে। শান্ত থেকে জমাটি ব্যাটিংই হয়েছে।
রোহিত জানান, নিউজিল্যান্ড ম্যাচের তুলনায় আজকের পিচ ভালো ছিল। তবে পিচ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ভালো ক্রিকেট খেলাতেই ফোকাস ছিল। বোলিংয়ে ছয় বিকল্প, সেই সঙ্গে আট নম্বর অবধি ব্যাটার থাকা কাজ অনেকটাই সুবিধা করে দিচ্ছে বলে দাবি রোহিতের। তিনি বলেন, বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রেও সুবিধাই হচ্ছে।
বিরাট কোহলির প্রশংসা করে রোহিত বলেন, বছরের পর বছর ধরেই কোহলি এভাবে খেলে আসছেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে বিরাটের ভালো পার্টনারশিপ হয়েছিল। তারপর অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলের সঙ্গে। হার্দিক পাণ্ডিয়ার রান দেখে কম মনে হলেও রাহুলের সঙ্গে তাঁর পার্টনারশিপ, শট খেলাটা গুরুত্বপূর্ণ।
ফাইনালে উঠে খুশি রোহিত। তিনি বলেন, ফাইনাল খেলার সময় সকলেই চায় ক্রিকেটাররা ফর্মে থাকুন। এটাই আমাদের আত্মবিশ্বাসী রাখছে। তবে এখনই অনেক দূরের কিছু ভাবছি না। হাই প্রেসার টুর্নামেন্ট। মাঝে কয়েকটা দিন পাব। যা ভালো। সময়মতো ফাইনাল নিয়ে ভাবব।
লোকেশ রাহুল বলেন, আমি যখন ব্যাট করতে নামি তখন বিরাট কোহলি বলেন স্ট্রেট ব্যাটে খেলতে। ১০ বল খেলার পর উপলব্ধি করি চাপ কমাতে শট খেলব। বিরাট যেহেতু সেট ব্যাটার, সে কারণে তাঁকে বলেছিলাম খুচরো রান নিয়ে স্ট্রাইক দিতে।
বিরাট আউট হওয়ার পর রাহুলকে বলে আসেন শেষ অবধি ক্রিজে থাকতে। সেটাই করেছেন রাহুল। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, অনেক সময়ই আমাকে নিয়ে নানা চর্চা চলে। আমি ভাবি, দল আমাকে যা দায়িত্ব দিয়েছে তা পালনে সেরা চেষ্টাই করি। তাতেও মাস চার-পাঁচ পর যখন ওডিআই খেলতে নামি তাতেও চর্চা থামে না।
রাহুলের কথায়, অধিনায়ক রোহিত শর্মা চার-পাঁচ ধরে সকলকেই দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দেন। যখন বুঝেছি আমাকে পাঁচে বা ছয়ে নামতে হবে, তাতে বাউন্ডারি মারার প্রয়োজনীয়তার কথা বুঝেই প্রস্তুতি নিয়েছি। আজকের পিচেও স্ট্রাইক রোটেট করার চেয়ে বাউন্ডারি খেলা জরুরি ছিল।
বিরাট যে শেষ অবধি মাঠে থাকার পরামর্শ দিয়ে বেরিয়েছিলেন তা পালন করেছেন রাহুল। হার্দিক পাণ্ডিয়া এদিন রাহুলকে বলেন, অ্যাডাম জাম্পার বিরুদ্ধে তিনি দ্বৈরথ উপভোগ করেন। ফলে বড় শট তিনিই খেলবেন। শেষে রাহুলের ছক্কাতেই ফাইনালে গেল ভারত।
লোকেশ রাহুল বলেন, অস্ট্রেলিয়ায় ওপেন করেছি। লাল বল অনেক শক্ত হয়। তবে সাদা বলের ক্রিকেটে যে কোনও পজিশনেই খেলতে প্রস্তুত। ফলে অজি বোলারদের মাথায় চড়তে দেননি। এই উইকেটে ছয় আস্কিং রেটও আট, সাড়ে আটের মতো ছিল।
রাহুল নিজের কিপিং নিয়ে বলেন, নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। আগের ম্যাচে কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। তবে আইএলটি২০-র ম্যাচ দেখেই কিপিং কেমনভাবে করতে হবে সেই প্রস্তুতি নিয়েছি। বরুণ চক্রবর্তীর বোলিংয়ে কিপিং করাকেই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করলেন কেএল।












Click it and Unblock the Notifications