Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: রোহিতকে নিয়ে বেফাঁস সৌগত, সরব বিজেপি! হিটম্যান-বন্দনায় কুণাল-মনোজ, মিমের বন্যা

Champions Trophy 2025: রোহিত শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তারপর থেকেই প্রবল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বর্ষীয়ান সাংসদ।

সৌগতর বক্তব্যে যে তাঁদের সায় নেই টুইট করে তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি থেকে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। লেগেছে রাজনীতির রং। চলছে মিমের বন্যা।

Champions Trophy 2025

কংগ্রেস সাংসদের বক্তব্যে সায় দিয়ে সৌগত বলেছিলেন, রোহিত গত ২ বছরে একটি শতরান করেছেন! ৫, ১০, ২০ রানে আউট হন। তাঁকে অধিনায়ক তো দূরের কথা, দলে রাখাই উচিত নয়। এই মন্তব্যে সৌগত অহেতুক বিব্রত করলেন তাঁর দলকে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত পাকিস্তানকে হারানোর পর টুইট করেছিলেন। তবে গতকাল রোহিত শর্মার ভারত ফাইনালে উঠলেও কোনও টুইট করেননি মমতা। যদিও সৌগতর বক্তব্যের ভিন্ন অবস্থানে দেখা গিয়েছে তাঁদেরই দলের কুণাল ও মনোজকে।

মনোজ তাঁর টুইটে লিখেছেন, রোহিত শর্মার মতো জিনিয়াসকে নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দেখে করুণা হয়। এটা লজ্জার। এভাবে যখন রোহিতের মতো চ্যাম্পিয়ন পারফর্মারকে নিয়ে মন্তব্য করা হয় তখন যাঁরা তা করেন তাঁদের খেলাধুলো নিয়ে জ্ঞান যে সীমিত, তা প্রকট হয়।

মনোজ রোহিতের পাশাপাশি শামা আহমেদ ও সৌগত রায়ের নাম হ্যাশট্যাগে দিয়ে এই পোস্টটি করেছেন। ফলে তৃণমূল সাংসদের বক্তব্যকে তিনি যে সমর্থন করেন না তা বুঝিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য় করার ক্ষেত্রে সকলেরই সচেতন থাকা উচিত।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের জয়ের পরও সোশ্যাল মিডিয়ায় নীরব। যদিও রোহিত শর্মাকে ট্যাগ করে কুণাল ঘোষ গতকাল লিখেছেন, অধিনায়ক, তোমাকে ভালোবাসি। কুণালের এই পোস্টটিও যে সৌগতকে নিশানা করেই তা নিয়ে চর্চা চলছে দলের অন্দরেই।

বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লেখেন, সৌগত রায় ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবমাননাকর মন্তব্য করেছেন। এটা শুধু রোহিতের নয়, প্রত্যেক ভারতীয় যাঁরা দলের পাশে রয়েছেন তাঁদের অপমান করা।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতের জয় সৌগতর মন্তব্যের উপযুক্ত জবাব বলে উল্লেখ করে সুকান্ত লিখেছেন, শকুনের অভিশাপে গরু মরে না। তৃণমূল নেতারা দুর্নীতি আর তুষ্টিকরণের রাজনীতিতে ব্যস্ত। আর রোহিতের মতো সত্যিকারের হিরোরা ভারতকে বিশ্ব মঞ্চে গৌরবান্বিত করেন।

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি কটাক্ষ করে সৌগতর ছবি পোস্ট করে লিখেছেন, প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারটা দাদুকে দেওয়ার দাবি জানাই। ফাইনালে রোহিত শর্মার জায়গায় দাদুকে ওপেন করতে পাঠানো হোক। জনস্বার্থে প্রচারিত।

সোশ্যাল মিডিয়ায় সৌগতকে নিয়ে মিমের বন্যা। কেউ জেসন রয়ের ছবি পোস্ট করে লিখেছেন, আমি জেসন রয়, সৌগত রায় আমার কেউ হয় না। কেউ রোহিতের ছবি দিয়ে লিখেছেন, আমাদের জয়ের পিছনে সৌগত রায়ের প্রশ্ন বিচিত্রা আর কোয়েশ্চেন ব্যাঙ্ক ইংলিশ বই দুটির অবদান অনস্বীকার্য। রবিনা ট্যান্ডনের সঙ্গে সৌগতর নাচের ভিডিও থেকে শুরু করে নারদ কাণ্ডের স্টিং ফুটেজে তৃণমূল সাংসদের ছবি পোস্ট করেও তাঁকে কটাক্ষ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+