CT 2025, IND vs NZ: শীর্ষস্থান সুনিশ্চিত করার লড়াই, সেমির আগে পরীক্ষা-নিরীক্ষা করবে ভারত-নিউজিল্যান্ড?

CT 2025, IND vs NZ: কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত জিতলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ভারত যদি কালকের ম্যাচ হেরে যায় তাহলে শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারতের সেমিফাইনাল হবে মঙ্গলবার। পরের দিন আরেকটি সেমিফাইনাল।

CT 2025 IND vs NZ

দক্ষিণ আফ্রিকা বি গ্রুপের ১ নম্বর দল হলো ইংল্যান্ডকে হারানোর ফলে। দুই নম্বর দল অস্ট্রেলিয়া। ভারত এখন গ্রুপ এ-তে দুইয়ে আছে। ভারত ও নিউজিল্যান্ডের ২ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে। ভারতের নেট রান রেট ০.৬৪৭, নিউজিল্যান্ডের ০.৮৬৩। ফলে গ্রুপশীর্ষে যেতে গেলে ভারতকে কাল জিততেই হবে।

২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত তিন ম্যাচের সিরিজ ০-১ ব্যবধানে হেরেছিল। দুটি ম্যাচই পরিত্যক্ত হয়। প্রথম ম্য়াচে নিউজিল্যান্ড ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে জেতে। ২০২৩ সালে ভারতে এসে অবশ্য তিনটি ওডিআইয়েই পরাস্ত হয় কিউয়িরা।

এরপর ভারত ২০২৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে দুটি সাক্ষাতেই হারিয়েছিল। ধরমশালায় বিশ্বকাপের ২১তম ম্যাচে ভারত জিতেছিল ১২ বল বাকি থাকতে চার উইকেটে। এরপর মুম্বইয়ে সেমিফাইনালে কিউয়িদের ভারত পরাস্ত করেছিল ৭০ রানে। ফলে ২০২২ সালের পর ভারতকে ওডিআইয়ে হারাতে মরিয়া নিউজিল্যান্ড।

দুই দলেই ভালো স্পিনাররা আছেন। মাইকেল ব্রেসওয়েল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম পাঁচে আছেন। প্রচুর ডট বল দিয়ে চমক দেখাচ্ছেন। ভারতের স্পিন আক্রমণও বৈচিত্র্যপূর্ণ। দুবাইয়ের মন্থর পিচে স্পিনাররা কার্যকরী হচ্ছেন। যার ব্যতিক্রম কালও ঘটবে বলে মনে করা হচ্ছে না।

ভারত কালকের ম্য়াচে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নিতে পারে। গতকাল নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে শেষবার ওডিআই খেলেছেন। তবে পন্থ খেললে ভালো ফর্মে থাকা লোকেশ রাহুলকে বিশ্রাম দিতে হতে পারে সেমিফাইনালের আগে।

মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিংকে খেলাতে পারে ভারত। নিউজিল্যান্ডে অনেক বাঁহাতি ব্যাটার আছেন। ফলে কুলদীপ যাদবকে বসিয়ে ওয়াশিংটন সুন্দর বা বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে। সুন্দরকে খেলালে অক্ষর প্যাটেলকে একাদশের বাইরে রাখা হতে পারে।

বাংলাদেশ ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি ড্যারিল মিচেল। তিনি ফিট। কিন্তু প্রশ্ন হলো, কার জায়গায় তাঁকে খেলানো হবে? চোট সারিয়ে, মিচেলের জায়গায় দলে ঢুকে শতরান হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। ডেভন কনওয়েও ছন্দেই আছেন। ফলে কিউয়িরাও খুব বেশি রদবদলের পথে হাঁটবে না।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি বা অর্শদীপ সিং।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, উইলিয়াম ও'রোর্ক, কাইল জেমিসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+