CT 2025, IND vs AUS: অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে গুটিয়ে দিল ভারত, শামির তিন উইকেট

CT 2025, IND vs AUS: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে ভারতের চাই ২৬৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অজিরা অল আউট ২৬৪ রানে।

অধিনায়ক স্টিভ স্মিথের পাশাপাশি অর্ধশতরান করলেন অ্যালেক্স ক্যারি। মহম্মদ শামি নিলেন তিন উইকেট। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজার।

CT 2025 IND vs AUS

পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২ উইকেটে ৬৩। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১০.১ ওভার থেকে ৪০ পর্যন্ত অস্ট্রেলিয়া ১৫০ রান তোলে, চার উইকেট খুইয়ে। তৃতীয় পাওয়ারপ্লেতে ৯.৩ ওভারে অস্ট্রেলিয়া ৫১ রান তুলতে গিয়ে হারাল চার উইকেট।

ম্যাথু শর্ট ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পাওয়া কুপার কনোলি ওপেন করতে নেমে ৯ বলে ০ রান করে মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। ট্রাভিস হেডকে ফেরান বরুণ চক্রবরতী। হেড করেন ৩৩ বলে ৩৯, পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে।

মার্নাস লাবুশেন ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ২৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর হন। জশ ইনগ্লিসও সুবিধা করতে পারেননি। তাঁকেও ফেরান জাদেজা। ইনগ্লিস করেন ১২ বলে ১১।

২৭ ওভারে ৪ উইকেটে ১৪৪ থেকে দলকে টানছিলেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ২৬.৪ ওভারে ১৯৮ রানে পড়ে পঞ্চম উইকেট। স্টিভ স্মিথ দুবার জীবন পান। একবার বল উইকেটে লাগলেও বেল পড়েনি। তারপর মহম্মদ শামি নিজের বলে স্মিথের ক্যাচ তালুবন্দি করতে পারেননি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ ৬৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পরও যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ২০২২ সাল থেকে চলে আসা ওডিআই শতরানের খরা বোধ হয় আজ মেটাবেন। কিন্তু মহম্মদ শামির ফুলটস ডেলিভারি স্টেপ আউট করতে গিয়ে মিস করে বোল্ড হন।

স্মিথ ৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৬ বলে ৭৩ রান করলেন। তিনি আউট হন ৩৭তম ওভারের চতুর্থ বলে। ৩৮তম ওভারের তৃতীয় বলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। তার আগের বলেই ম্য়াক্সওয়েল ছক্কা মারেন অক্ষর প্যাটেলের ডেলিভারিতে। এরপরই ক্লিন বোল্ড হন ৫ বলে ৭ রান করে।

বেন ডোয়ারশুইস বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার। তিনি একটি করে চার ও ছয় মেরে ২৯ বলে ১৯ রান করেন। ৪৮তম ওভারের প্রথম বলে শ্রেয়স আইয়ারের সরাসরি থ্রো-এ রান আউট হন অ্যালেক্স ক্যারি। তিনি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৭ বলে ৬১ রান করেন। অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৪৮ বলে।

৪৯তম ওভারে শামির তৃতীয় শিকার হন নাথান এলিস। ১২ বলে ৭ রান করে অ্যাডাম জাম্পা হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড হতেই অস্ট্রেলিয়া ইনিংসে যবনিকা পতন ঘটে। তিনি ১টি ছয়ের সাহায্যে ৭ বলে ১০ রান করলেন। মহম্মদ শামি ১০ ওভারে ৪৮ রান দিয়ে পেলেন ৩টি উইকেট। বরুণ চক্রবর্তী ২টি উইকেট তুলে নেন ১০ ওভারে ৪৯ রান খরচ করে।

রবীন্দ্র জাদেজার ৮ ওভারে ১টি মেডেন, ৪০ রান দিয়ে তিনিও নেন ২টি উইকেট। অক্ষর প্য়াটেল ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ৫.৩ ওভারে ৪০ রান দিয়ে ১টি উইকেট নেন। কুলদীপ যাদব ৮ ওভারে ৪৪ রান খরচ করে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+