CT 2025: বাটলার ইংল্যান্ড অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বদল

CT 2025, ENG vs SA: চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচে আজ করাচিতে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ নির্ধারণ করে দেবে কারা গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে।

ইংল্যান্ডকে আজ শেষবার নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। ইংল্যান্ডের লক্ষ্য হারের হ্যাটট্রিক এড়ানো। এই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবে।

CT 2025

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন জস বাটলার। চোট পাওয়া মার্ক উডের জায়গায় দলে এলেন সাকিব মাহমুদ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বদল। অসুস্থতার কারণে নেই টনি ডি জর্জি ও তেম্বা বাভুমা। বাভুমার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।

এই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা হেরেও যায় তাহলেও তাদের শেষ চারে যেতে বেগ পেতে হবে না। নেট রান রেট ভালো থাকায়। যদি ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়ারা ২০৭ রানে না হারে কিংবা এই টার্গেট যদি ইংল্যান্ড ১১.১ ওভারে তুলে না ফেলে, তাহলেই ছিটকে যাবে আফগানিস্তান।

ফলে বোঝাই যাচ্ছে, আফগানরা টিকে আছে স্রেফ অঙ্কের নিয়মেই। কিছুক্ষণের মধ্যেই তাদের বিদায় সরকারিভাবে সুনিশ্চিত হয়ে যাবে। জস বাটলার ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বললেও তিনি আজই শেষ ওডিআই খেলছেন কিনা তা নিয়ে চর্চা চলছে। কেন না, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ইংল্যান্ড দল নতুনভাবে সাজানো হবে।

করাচিতে ভালোই রোদ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেটের সোজাসুজি বাউন্ডারি ৭৯ মিটারের। পিচের দুই পাশে ৬৭ ও ৬২ মিটারের। চলতি টুর্নামেন্টে সবচেয়ে দ্রুততম আউটফিল্ড দেখা গিয়েছে করাচিতেই। পিচে সামান্য ঘাস থাকলেও অনেক ফাটল রয়েছে।

এই পিচেই দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল। শন পোলকের ধারণা, পিচ ব্যাটিং সহায়কই হবে। রামিজ রাজাও বলেছেন, পিচে যা ঘাস আছে তাতে বোলাররা ব্যাটারদের সমস্যায় ফেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার একাদশে আজ এলেন ট্রিস্টান স্টাবস ও হেইনরিখ ক্লাসেন।

দক্ষিণ আফ্রিকা- ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি।

ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভার্টন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+