Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024,CSK vs RR: রাজস্থানের বিরুদ্ধে জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল সিএসকে, অপেক্ষা বাড়ছে সঞ্জুদের

রবিবার আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে সঞ্জু স্যামসনদের। অন্যদিকে হঠাত করেই প্লে-অফে উঠার পথ কঠিন করে ফেলেছে সিএসকে। এই ম্যাচে ধোনিদের জয় ছাড়া বিকল্প নেই। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

CSK vs RR

May 12, 2024, 7:13 pm IST

CSK vs RR: জয় পেল সিএসকে

ঘরের মাঠে রাজস্থানকে ৫ উইকেটে হারাল সিএসকে। এই ম্যাচ জিতে প্লে-অফে টিকে থাকল চেন্নাই।টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হলেন রাজস্থান ব্যাটাররা। যশস্বী সিমারজিৎ সিংয়ের বলে ২১ বলে ২৪ রান করে আউট হলেন রাজস্থানের তরুণ ওপেনার। তিনটি চার এবং একটি ছক্কা মারেন যশস্বী। ২৫ বলে ২১ রান করে আউট হলেন বাটলার। সিমারজিৎ সিংই আউট করলেন বাটলারকে। রাজস্থানের মানরক্ষা করলেন ধ্রুব জুরেল ও রিয়ান পরাগের জুটি। ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন পরাগ। জুরেলের সংগ্রহ ১৮ বলে ২৮। শুভম দুবে ০ রানে আউট হলেন। ১ রানে অপারজিত থাকেন অশ্বিন।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলল রাজস্থান।রবিবার ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। সিমরজিৎ।চিপকের পিচ বেশ স্লো ছিল বলে, ফলে স্কোর বোর্ডে অল্প রান থাক‌লেও তাড়াহুড়ো করছিলেন না চেন্নাইয়ের ব্যাটাররা, ব্যাট করতে নেমে অবশ্য বড় রান তুলতে ব্যর্থ হলেন চেন্নাইয়ের ওপেনিং জুটিও। ২৭ রান করে অশ্বিনের বলে আউট হলেন রাচিন। ১৩ বলে ২৩ রান করে চাহালের বলে আউট হলেন মিচেল।১৩ বলে ১০ রান করে আউট হলেন মঈন আলি, ১১ বলে ১৮ রান করলেন দুবে। ৬ বলে ৫ রান করে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট হলেন জাদেজা।শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে। অধিনায়ক ঋতুরাজ ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে অশ্বিন দুটি, নান্দ্রে বার্গার ও চাহাল একটি করে উইকেট নেন। এই খেলায় জিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছালো সিএসকে।
May 12, 2024, 5:12 pm IST

CSK vs RR: চেন্নাইয়ের লক্ষ্য ১৪২

চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়া‌ল এবং জস বাটলারের ওপেনিং জুটি ৪৩ রানের বেশি তুলতে পারেনি।সিমারজিৎ সিংয়ের বলে ২১ বলে ২৪ রান করে আউট হলেন রাজস্থানের তরুণ ওপেনার। তিনটি চার এবং একটি ছক্কা মারেন যশস্বী। ২৫ বলে ২১ রান করে আউট হলেন বাটলার। সিমারজিৎ সিংই আউট করলেন বাটলারকে। এরপর সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের জুটি রাজস্থানের ব্যাটিংয়ের হাল ধরেন। তবে ১৯ বলে ১৫ রান করে সিমারজিৎ সিংয়ের বলে ঋতুরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাজস্থান অধিনা‌য়ক। ব্যাটিংয়ের শক্তি বাড়াতে এই ম্যাচে খেলানো হয় ধ্রুব জুরেলকে। রিয়ানের সঙ্গে জটি গড়ে দলের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ১৮ বলে ২৮ রান করে তুষার দেশপাণ্ডের বলে আউট হলেন জুরেল। ১টি চার ও দুটি ছক্কা মারেন। শুভম দুবে প্রথম বলেই আউট হলেন। রিয়ান ৩৫ বলে অপারজিত ৪৭ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলল রাজস্থান।
May 12, 2024, 3:08 pm IST

CSK vs RR: দুই দলের প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংসের দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার),শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিং, মাহিশ থিকশানা। রাজস্থান রয়্যালসের দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শুভম দুবে, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
May 12, 2024, 3:01 pm IST

CSK vs RR: টসে জিতল রাজস্থান

চিপকে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, দিনের বেলায় খেলা হওয়ায় আমরা প্রথমে ব্যাটিং করে নিতে চাই। বিগত কয়েকদিন আমরা ভালো অনুশীলন করেছি, নিজেদের ভুল গুলো আলোচনা করেছি। আশা করছি আজ ভালো খেলে জয় পেতে পারব। এ বারের আইপিএলে অন্যতম ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস। সব কিছু ঠিক থাকলে তারাই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করত। জোড়া হারে অস্বস্তি বেড়েছে। রাজস্থানও ১১ ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে তাদের শেষ তিনটি খেলায় তারা একটি ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্টে পৌঁছবে এবং প্লে অফে তাদের স্থান নিশ্চিত করবে।শেষ ম্যাচে ব্যর্থ চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার। রান পাননি অজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র। রানে নেই শিবম দুবেও। অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের তাই চিন্তা থাকছে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস ও আরসিবির বিরুদ্ধে তাদের ম্যাচ বাকি। দুটিতে জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে সিএসকে। অন্য দলের ফলাফলগুলি পক্ষে গেলে তবেই শেষ চারের দরজা খুলবে চেন্নাই সুপার কিংসের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+