IND vs ZIM: জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে একাধিক নতুন মুখ! গম্ভীরের সৌজন্যে প্রত্যাবর্তন হবে শ্রেয়সের?
টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের জিম্বাবোয়ে সফর রয়েছে। এই সিরিজ থেকেই সম্ভবত ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। এই সিরিজে বিরাট-রোহিতদের মতো বর্ষীয়ান ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে আইপিএলে ভালো খেলা এক ঝাঁক তরুণকে।
গৌতম গম্ভীর, যিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত এবং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন, তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ। ৫ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ৷ ভারত টি২০ ফর্ম্যাটে পাঁচটি ম্যাচ খেলতে চলেছে৷ হারারে স্পোর্টস ক্লাবের মাঠে এই ম্যাচগুলি হবে।

পিটিআই জানিয়েছে যে, গম্ভীরের নিয়োগ শ্রেয়স আইয়ারের আন্তর্জাতিক কেরিয়ার ফের সচল করতে পারে, এই বছরের শুরুতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে মুম্বই ব্যাটারকে বাদ দেওয়া হয়। কিন্তু গম্ভীর কোচ হলে ফের ভারতীয় দলে সুযোগ পেতে পারেন নাইট অধিনায়ক। একইসঙ্গে হর্ষিত রানা, রিয়ান য়ান পরাগের মতো আইপিএলে ভালো খেলা ক্রিকেটাররা জিম্বাবোয়ে সিরিজে দলে সুযোগ পেতে পারেন। এই ক্রিকেটাররা বর্তমানে এনসিএ-তে আছেন।
বোর্ডের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, শ্রেয়াস বর্তমানে এনসিএ-তে নেই। এখানে বেশিরভাগ খেলোয়াড়ই আছেন, যারা আইপিএলে ভালো পারফর্ম করেছেন। তাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে রাখা হতে পারে। অভিষেক শর্মা, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি, যশ দয়াল সবাই ক্যাম্পে রয়েছেন। কেউ কেউ যাবেন জিম্বাবোয়ে সফরে।'
চলতি টি২০ বিশ্বকাপ অভিযানের পর রোহিত এবং কোহলি টি২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে পরিস্থিতির সমাধান করেনি, পিটিআই রিপোর্টে যোগ করা হয়েছে যে দু'জন তাদের টি২০ ফর্ম্যাট থেকে সরিয়ে রেখে বাকি মরশুমের জন্য শুধুমাত্র ওয়ান ডে এবং টেস্টে খেলায় মনোনিবেশ করতে পারেন।
জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, এবং সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের এই সিরিজে খেলার সম্ভাবনা কম। যদিও এই সফরে বেশিরভাগই নতুন খেলোয়াড় থাকবেন। রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান এবং খলিল আহমেদরা অবশ্য দলে থাকবেন বলেই আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications