ওয়ার্ন নন, পিছিয়ে মুরলী-ভেত্তোরিও! ভারতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট কোন বিদেশি স্পিনারের?
Most Test Wickets: রাঁচি টেস্টে ভারতীয় দলকে চাপে ফেলেছেন শোয়েব বশির, টম হার্টলির মতো ইংল্যান্ডের স্পিনাররা। তবে এর আগেও ভারতে টেস্টে বিদেশি স্পিনাররা দাপট দেখিয়েছেন।
টেস্টে সর্বাধিক উইকেটশিকারী শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন। যদিও তাঁদের কেউই ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেট পাননি। পেয়েছেন যিনি তিনি অস্ট্রেলিয়ারই এক স্পিনার।

ভারতের মাটিতে সবচেয়ে সফল ইংল্যান্ড স্পিনার হলেন ডেরেক আন্ডারউড। তিনি ১৬টি টেস্টে ৫৪ উইকেট নিয়েছেন। গড় ২৬.৫২। ভারতে সফলতম বিদেশি স্পিনারদের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার রিচি বেনো ভারতে ৮টি টেস্ট খেলে ৫২ উইকেট নিয়েছিলেন, গড় ১৮.৩৮।
শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন ভারতে ১১টি টেস্ট খেলেছেন, নিয়েছেন ৪০ উইকেট, গড় ৪৫.৪৫। ওয়েস্ট ইন্ডিজের লান্স গিবস ৯ টেস্টে ২৩.৩৮ গড়ে ৩৯ উইকেট দখল করেছেন। শেন ওয়ার্ন ভারতের মাটিতে খেলেছেন ৯টি টেস্ট, এ দেশে তাঁর ৩৪ উইকেট রয়েছে, গড় ৪৩.১২।
নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি ভারতে ৮ টেস্টে ৩১ উইকেট নেন, গড় ৪৪.৭৭। পাকিস্তানের দানিশ কানেরিয়া এ দেশে ৬টি টেস্ট খেলে ৩১ উইকেট ঝুলিতে পুরেছেন, গড় ৩৯.৫৮। পাকিস্তানেরই ইকবাল কাসিম ভারতে ১০ টেস্টে ২৯ উইকেট নেন, গড় ৩৩.৮৬।
ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট যে বিদেশি স্পিনার নিয়েছেন তিনি হলেন নাথান লিয়ঁ। লিয়ঁ ভারতের মাটিতে ১১টি টেস্টে ১৯ ইনিংসে ৫৬ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৫০ রানে আট উইকেট। গত বছর ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।
গত বছর নাগপুর টেস্টে একটি উইকেট পান। দিল্লি টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট দখল করেন। তারপর ইন্দোর টেস্টে দুরন্ত পারফরম্যান্স। আমেদাবাদ টেস্টে নিয়েছিলেন ৩ উইকেট। ফলে চার টেস্টে ২২ উইকেট ঝুলিতে পোরেন লিয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications