৪১তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকের নায়ক

৪১তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিক করা স্পিনার

৪১ পেরোলেন হরভজন সিং। ভারতের হয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিক করা বোলারের জন্মদিনে শুভেচ্ছায় ভাসল সোশ্যাল মিডিয়া। সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ, বিসিসিআই থেকে অন্যান্য প্রাক্তন ক্রিকেটার ও ফ্যানরা ভাজ্জিকে বিশেষ দিনের জন্য অভিনন্দন জানিয়েছেন। কে কীভাবে অফ স্পিনারকে শুভেচ্ছা জানালেন, তা এক নজরে দেখে নিন।

বিসিসিআই ও আইসিসি

হরভজন সিং-কে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১১টি উইকেট নেওয়া ভাজ্জিকে দেশের গর্ব বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে যে দেশকে ২০০৭ ও ২০১১ সালের টি২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া হরভজন দেশের হয়ে প্রথম টেস্ট হ্যাটট্রিক করেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।

ভিভিএস লক্ষ্মণ

৪১তম জন্মদিনে হরভজন সিংয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভাজ্জিকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। হরভজনকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও ভাজ্জিকে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

ক্রিকেট ফ্যানদের শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেট দলকে বিদায় জানালেও আইপিএলে সাবলীলভাবে খেলে চলেছেন হরভজন সিং। করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে হরভজনকে মাঠে নামতে দেখা গিয়েছে। তাঁর কৃপণ বোলিং প্রশংসিত হয়েছে। জীবনীশক্তিতে ভরপুর এই ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়া। হরভজনকে ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

হরভজন সিংয়ের কেরিয়ার

হরভজন সিংয়ের কেরিয়ার

ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেন হরভজন সিং। ৪১৭টি উইকেট নিয়েছেন প্রাক্তন অফ স্পিনার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৫ বার নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলা টার্বুনেটর দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৬৯ ও ২৫ উইকেট নিয়েছেন। আইপিএলে ১৬৩টি ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছেন হরভজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+