মাতৃ দিবসে ক্রিকেট রথীদের বার্তায় ভাসল সোশ্যাল মিডিয়া, আপ্লুত নেটিজেনরা

মাতৃ দিবসে ক্রিকেট রথীদের বার্তায় ভাসল সোশ্যাল মিডিয়া, আপ্লুত নেটিজেনরা

করোনা ভাইরাসের ভয়াবহ আবহে পারস্পরিক সুস্থতা ও সুস্বাস্থ্যের কামনায় সামিল হয়েছে দেশ। এমন এক পরিস্থিতি, যেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন মানুষ। খোঁজ চালাচ্ছেন একবিন্দু নিরাপদ আশ্রয়ের। যেমনটা প্রতি সন্তানকে দিয়ে থাকেন তাঁর মা। তাই যেন অতিমারীর ভয়ঙ্কর তাণ্ডবে মাতৃ দিবসের গুরুত্বটাই অন্য রকম। ক্রিকেট রথীদের বার্তায় ভাসল সোশ্যাল মিডিয়া। আপ্লুত হয়েছেন নেটিজেনরা।

সচিন তেন্ডুলকর

মাতৃ দিবসে সরব সচিন তেন্ডুলকর। বাকিদের মতো তাঁর জীবনেও মায়ের প্রাধান্য ঠিক কতটা, তা আরও একবার জানান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। মা এবং শৈশবে মায়ের মতো ছায়া দেওয়া জেঠিমার কথা উল্লেখ করেছেন কিংবদন্তি।

বীরেন্দ্র শেহওয়াগ

বিশেষ দিনে মা-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি রবীন্দ্র শেহওয়াগ। মায়ের সঙ্গে নিজের শৈশবের ও এ সময়ের ছবি একসঙ্গে পোস্ট করে হিন্দিতে কবিতা লিখেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। যা পড়ে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

সুরেশ রায়না

এক টুইটে মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। মা-কে নিজের জীবনে অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন সিএসকে তারকা। একই নিজের সন্তানের মা অর্থাৎ স্ত্রীর সঙ্গেও নিজের ছবি পোস্ট করেছেন রায়না।

ক্রিস গেইল

নিজের এবং পৃথিবীর সব মা-কে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস গেইল। করোনা ভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারত থেকে জামাইকা পৌঁছে এই টুইট করেছেন ইউনিভার্স বস।

শিখর ধাওয়ান

মাতৃ দিবসে বিশ্বের সব মা-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। বিশেষ দিনে মা-কে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্ব। সেই ট্রেন্ডে সামিল হয়েছে ক্রিকেটার দীনেশ কার্তিক, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল থেকে দেশের অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব। সামিল হয়েছেন নেটিজেনরাও।

মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিও

মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের এক ভিডিও। যেখানে নিজের মায়ের কথা বলেছেন হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রাহুল চাহার, কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্টরা।

চেন্নাই সুপার কিংস

মাতৃ দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশে ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। যেখানে মাকে শুভেচ্ছা জানিয়েছেন সিএসকে ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+