সিপিএল ২০২০: ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা? প্রথম একাদশ- ম্যাচ কখন দেখবেন?

সিপিএল ২০২০: ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা? প্রথম একাদশ- ম্যাচ কখন দেখবেন?

দশে দশ! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দশ ম্যাচ জিতে এবছর অপ্রতিরোধ্য ফর্মে ত্রিনবাগো নাইট রাইডার্স। আজ সেমিফাইনাল খেলতে নামছে শাহরুখের ফ্রাঞ্চাইজি। ফাইনালে যাওয়ার পথে ত্রিনবাগো নাইট রাইডার্সের আজকের প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াস।

সেমিফাইনালের দুই দলের এবছরে পারফর্ম্যান্স

সেমিফাইনালের দুই দলের এবছরে পারফর্ম্যান্স

এবছর ত্রিনবাগো নাইট রাইডার্স ১০ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে। কাইরন পোলার্ডের দল ২০ পয়েন্ট নিয়ে সিপিএলের শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে জ্যামাইকা তালাওয়াস ১০টির মধ্যে ৩টি ম্যাচ জয় ও ভেস্তে যাওয়া এক ম্যাচ থেকে ১ পয়েন্ট, অর্থাৎ মোট ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিফাইনাল খেলতে চলেছে তারা।

নটআউটে সম্ভবত মুনরোর জায়গায় সাইফার্ট

নটআউটে সম্ভবত মুনরোর জায়গায় সাইফার্ট

সেমিফাইনালে ম্যাচে কলিন মুনরোকে সম্ভবত পাচ্ছে না ত্রিনবাগো নাইট রাইডার্স। বাঁ-হাতি মারকুটে এই ব্যাটসম্য়ানকে না পেলেও চিন্তার কিছু নেই। নিউজিল্যান্ডের মুনরোকে পাওয়া না গেলেও তার দেশেরই টিম সাইফার্টকে নটআউটের ম্যাচগুলোতে পাচ্ছে ত্রিনবাগো।

কী হতে পারে নাইটদের প্রথম একাদশ

কী হতে পারে নাইটদের প্রথম একাদশ

একনজরে দেখে নেওয়া যাক সেমিফাইনালে আজ কী হতে পারে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম একাদশ। সুনীল নারিন, লেন্ডল সিমন্স, টিম সাইফার্ট, ড্যারেন ব্র্যাভো, কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, সিকান্দার রাজা, ফাওয়াদ আহেমদ, খারি পেরি, আলি খান, আকিল হুসেন।

নাইটদের চিন্তার কারণ

নাইটদের চিন্তার কারণ

আজকের সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াস দলের আন্দ্রে রাসেল নাইটদের কাছে বড় চিন্তার কারণে। সিপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন দ্রে রাস। এছাড়া উইকেটকিপার ব্যাটমস্যান গ্লেন ফিলিপস ও স্পিনার মুজিব রহমান বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

সিপিএল ২০২০-র প্রথম সেমিফাইনাল ম্যাচটি ভারতীয় সময়ে সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে স্টার স্পোর্টস ২তে দেখা যাবে। গত বছর দ্বিতীয় কোয়ালিফায়ারে বার্বাডোসের বিরুদ্ধে ম্যাচ হেরে ত্রিনবাগো নাইট রাইডার্স ফাইনাল খেলা হাতছাড়া করেছিল।

অন্য সেমিফাইনালে কারা মুখোমুখি

অন্য সেমিফাইনালে কারা মুখোমুখি

এদিন অন্য সেমিফাইনাল ম্যাচে, ১০ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স খেলতে নামছে। তাঁদের প্রতিপক্ষ লিগের তৃতীয় স্থানে থাকা সেন্ট লুসিয়া জুকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+