IND vs ENG: ইংল্যান্ড ক্রিকেটারের ভিসা ইস্যুতে বাড়ছে বিতর্ক, ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে শুরু কূটনৈতিক চাপের খেলাও
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগেই হঠাৎ করেই হাজির পাকিস্তান। না, পাকিস্তান দল নয়, এক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা বিতর্ক। যা নিয়ে ক্রিকেটের ২২ গজে শুধু নয় , ভারত ব্রিটেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেল।
২০ বছর বয়সি ব্রিটিশ স্পিনার শোয়েব বশিরের নাম ছিল ইংল্যান্ড দলে। । পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ইংল্যান্ডেই ফিরে গিয়েছেন। ভিসা সমস্যায় প্রথম টেস্টে বশির নামতে না পারায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কােরে স্টোকস বলেন , 'অধিনায়ক হিসাবে এমন ঘটনার জন্য আমি হতাশ। ডিসেম্বরের মাঝামাঝি আমরা দল ঘোষণা করেছি। এখন এসে আমাদের দলের সদস্য জানতে পারছে যে ও ভিসা না পাওয়ার কারণে ভারতে খেলতে আসতে পারবে না। এই ঘটনায় আমরা হতাশ।'
ব্রিটিশ অধিনায়ক আরও জানি য়েছেন, আগামীদিনে আমরা ভারতের থেকে এই আশা করতে পারি যে আমাদের দেশের ক্রিকেটারদের ভিসা পেতে কোনও সমস্যা হবে না। আমাদের দেলর ক্রিকেটার শোয়েব ভিসা না পাওয়ার কারণে রীতিমতো হতাশ হয়ে পড়েছিল। সেকারণে ও নিজেই নিজেকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেয়। তবে শুধুমাত্র বাসির নয়, আমি নিজেও এই ব্যাপারে যথেষ্ট হতাশ।
অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ক্রিকেটারটি সম্ভবত প্রথমবারের মতো আসছেন, এবং একটি নতুন দেশের ভিসা প্রক্রিয়া নেভিগেট করা কারও পক্ষে সহজ নয়দুর্ভাগ্যবশত, আমি ভিসা অফিসে বসে নেই তাই এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না।'
এদিকে ব্রিটিশ সরকারও বিষয়টি নিয়ে মুখ খুলেছে। একটি বার্তায় বলা হয়েছে, আশা করব ভারত সরকার ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে । এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমাদের দূতাবাস বিষয়টি দেখছে।
ভারতের ভিসা নীতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ মি্ডিয়াও। এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলি এই ইস্যুতে টেস্ট সিরিজ বয়কটেরও ডাক দিয়েছেন। দ্য টেলিগ্রাফ লিখেছে, "শোয়েব বশিরের সঙ্গে নির্লজ্জ ভাবে যা করা হয়েছে, তার জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলাই উচিত নয় ইংল্যান্ডের।"
আসলে ভারত ও পাকিস্তানের সম্পর্কের খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডের তরুণ এই ক্রিকেটারকে। গত কয়েকদিন ধরে ভারতের ভিসার অপেক্ষায় থাকা ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন।
তবে বুধবার সন্ধ্যার পর জানা গিয়েছে প্রশাসনিক হস্তক্ষেপে ভিসা পেয়েছেন তরুণ ইংল্যান্ড ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর পক্ষে নামা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় টেস্ট থেকে হয়তো দেখা যেতে পারে বশিরকে।












Click it and Unblock the Notifications