IPL 2024: আউট নিয়ে বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন সঞ্জু, প্রশ্নের মুখে বিদেশি আম্পায়ারের সিদ্ধান্ত থেকে প্রযুক্তি
দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সঞ্জু স্যামসনের আউট নিয়ে আগুনে বিতর্ক। ম্যাচের ফলাফল নয় বরং চর্চায় সঞ্জুর আউট। এমনকি বুধবারও সেই বিতর্কের রেশ জারি থাকল। আউট বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত শাস্তির মুখেও পড়তে হল রাজস্থান অধিনায়ক। সব মিলিয়ে এবারের আইপিএলে অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবেই থাকল সঞ্জুর আউট।
১১ ওভারে ১০৩ রানে তৃতীয় উইকেট পড়ে রাজস্থানের। রিয়ান পরাগ ২২ বলে ২৭ রান করেন। এরপর সঞ্জু স্যামসন ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভম দুবেকে সঙ্গী করেই। দুরন্ত ব্যাটিং করছিলেন রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন। মুকেশ কুমারের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ নেন শেই হোপ। এই ক্যাচ নিয়েই বিতর্ক। ক্যাচ পরিষ্কার নিলেও ভারসাম্য হারিয়েছিলেন হোপ। এখান থেকেই শুরু হয় বিতর্ক, হোপের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত।

রাজস্থান অধিনায়কের দাবি ছিল, হোপের পা নিশ্চিত ভাবে দড়িতে লেগেছে। বিভিন্ন কোণ থেকে তা নাকি স্পষ্ট দেখাও গিয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ার তার আগেই জানিয়েছেন, আউট না দেওয়ার সপক্ষে কোনও জোরালো প্রমাণ নেই।দীর্ঘ সময় পরীক্ষার পর সঞ্জুকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। সঞ্জু স্যামসন রিভিউ নিতে চেয়েছিলেন। ততক্ষণে অবশ্য সময় পেরিয়ে গিয়েছে। অনেকেই এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন।
The level of umpiring is utter nonsense in IPL!!
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) May 7, 2024
Feeling for Sanju Samson.
This was a clear Six! #DCvsRR pic.twitter.com/reSPAd0ia9
বুধবারই সঞ্জুকে শাস্তি দিল বিসিসিআই। আইপিএল গর্ভনিং বডির তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টের আদর্শ আচরণ বিধির এক নম্বর লেভেলের অপরাধ করেছেন সঞ্জু। যে কারণে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন সঞ্জু। তবে আম্পায়ারের সঙ্গে 'তর্কে' জড়ানোর জন্যই তাঁর শাস্তি হল নাকি অন্য কোনও কারণে, তা স্পষ্ট করে বলা হয়নি।
Game of margins! 😮
— IndianPremierLeague (@IPL) May 7, 2024
A splendid catch that raises the 𝙃𝙊𝙋𝙀 for the Delhi Capitals 🙌
Sanju Samson departs after an excellent 86(46) 👏
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #DCvRR pic.twitter.com/rhLhfBmyEZ
রাজস্থান দলের কোচ কুমার সঙ্গকারা বলেন, "গোটা বিষয়টা রিপ্লে আর বিভিন্ন দিক থেকে ফুটেজের উপরই নির্ভর করে। মাঝেমধ্যে মনে হচ্ছে, পা ঠেকেছে। থার্ড আম্পায়ারের পক্ষেও এটা বোঝা কঠিন। আমাদের আলাদা মত থাকতেই পারে। কিন্তু দিনের শেষে আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হয়।" যদিও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ঝড় উঠেছে। প্রযুক্তির এত সুবিধা সত্বেও কেন আউট নিয়ে বিতর্ক থাকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications