১২ বলে অর্ধশতক, যুবরাজ সিংয়ের টি২০ বিশ্ব রেকর্ড ছুঁলেন গেইল!

মেলবোর্ন, ১৮ জানুয়ারি : সম্প্রতি নানারকম ভুল কারণে খবরে আসছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু সোমবার, ১২ বলে অর্ধশত রান করে বিশ্ব রেকর্ড ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক এই বিশালাকায় ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়া টি২০ টুর্নামেন্ট বিগ ব্যাস লিগ (বিবিএল)-এ ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের টি২০ ইতিহাসে দ্রুততম অর্ধশতক করার রেকর্ড ছুঁলেন গেইল।

১২ বলে অর্ধশতক, যুবরাজ সিংয়ের টি২০ বিশ্ব রেকর্ড ছুঁলেন গেইল!

এই টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগেডস-এর হয়ে খেলতে নামেন গেইল। টানা ৪টি ছক্কা সহ মোট ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুটি চারও মেরেছেন। ১৭ বলে ৫৬ করে এদিন শেষ হয় গেইলের ইনিংস।

২০০৭ সালে ডারবানে (দক্ষিণ আফ্রিকা) আইসিসি বিশ্ব টি২০ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট বোর্ডকে ৬ বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন। যদিও এদিন গেইলের রেকর্ড ও দুর্ধর্ষ ব্যাটিংয়ের পরও মোলবোর্ন রেনেগেডস ম্যাচে ২৭ রানে হেরে গিয়েছে।

যুবরাজ ও গেইলের রেকর্ড রানের সিকোয়েন্স

গেইল (১৭ বলে ৫৬ আউট) অর্ধশতক এসেছে ১২ বলে - ২, ০, ৬, ৬, ৬, ৬, ২, ৬, ৬, ৪, ১, ৬

যুবরাজ (১৬ বলে ৫৮ আউট) অর্ধশতক এসেছে ১২ বলে - ০, ৪, ১, ৪, ৪, ১, ৬, ৬, ৬, ৬, ৬, ৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+