চিরকালের জন্য বন্ধ হয়ে গেল লালার ব্যবহার, বৈধ মানকার্ডিং, ক্রিকেটের নিয়মে একাধিক পরিবর্তন আনল আইসিসি

চিরকালের জন্য বন্ধ হয়ে গেল লালার ব্যবহার, বৈধ মানকার্ডিং, ক্রিকেটের নিয়মে একাধিক পরিবর্তন আনল আইসিসি

ক্রিকেটের নিয়ামে বেশ কিছু পরিবর্তন আনল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইসিসি'র ক্রিকেট কমিটির সুপারিশকে মান্যতা দিয়ে এই পরিবর্তনগুলির উপর শিলমোহর ফেলেছে আইসিসি'র মুখ্য কার্যকরী কমিটি। এই পরিবর্তনগুলির মধ্যে মুখ্য হল ক্রিকেট বলে আর কখনওই লালার ব্যবহার করা যাবে না। কোভিডের কারণে এমনিতেই লালার প্রয়োগ বন্ধ হয়ে গিয়েছিল বলে, কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কমিটির প্রস্তাবে সায় সেই সিদ্ধান্তকে চিরকালের জন্য লাঘু করল আইসিসি। সমস্ত পরিবর্তনগুলি কার্যকরী হবে ১ অক্টোবর থেকে। এক নজরে দেখে নিন কী কী পরিবর্তন এল।

কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন আসা ব্যাটসম্যানই স্ট্রাইক নেবেন:

কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন আসা ব্যাটসম্যানই স্ট্রাইক নেবেন:

যখন কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হবেন তখন তাঁর পরিবর্তে মাঠে নতুন আসা ব্যাটসম্যান স্ট্রাইক নেবেন। এক্ষেত্রে বিচার করা হবে না ক্যাচ নেওয়ার আগে আগের ব্যাটসম্যান ক্রস করে গিয়েছেন কি না। আগের নিয়ম অনুযায়ী যদি ব্যাটসম্যান ক্যাচ আউট হওয়ার আগে ক্রস করে যেতেন তা হলে নতুন নামা ব্যাটসম্যান নন স্ট্রাইকার এন্ডে দাঁড়াতেন।

পুরোপুরি নিষিদ্ধ লালার ব্যবহার:

পুরোপুরি নিষিদ্ধ লালার ব্যবহার:

বলকে চকচকে করার জন্য ক্রিকেটাররা তাতে লালার ব্যবহার করতেন। কোভিডের পর থেকেই সেই লালার ব্যবহার তুলে দেওয়া হয়। এ বার আইসিসি পুরোপুরি বলের মধ্যে লালার প্রয়োগ বন্ধ করল।

দু'মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে হবে নতুন আসা ব্যাটারকে:

দু'মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে হবে নতুন আসা ব্যাটারকে:

আইসিসি'র নতুন নিয়ম অনুযায়ী ক্রিজে ব্যাটিং করতে নামা নতুন ব্যাটসম্যানকে ওডিআই এবং টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে মাঠে আসার দুই মিনিটের মধ্যে স্ট্রাইক নেওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। টি-২০ ক্রিকেটে ৯০ সেকেন্ডের নিয়ম অপরিবর্তিত রয়েছে।

ফিল্ডিং করা দলের নিয়ম বিরুদ্ধ নড়াচড়া:

ফিল্ডিং করা দলের নিয়ম বিরুদ্ধ নড়াচড়া:

বোলার বল করার সময় ফিল্ডিং দলের কেউ যদি কেউ নিজের জায়গা বদল করেন তা হলে আম্পায়ার প্রতিপক্ষকে ৫ রান পেনাল্টি দিতে পারেন। একইসঙ্গে বলটি ডেড বল হিসেবে গণ্য হবে।

সাধারণ রান আউটের মধ্যে পড়বে মানকার্ডিং:

সাধারণ রান আউটের মধ্যে পড়বে মানকার্ডিং:

ক্রিকেট মাঠে মানকাডিং নিয়ে কম বিতর্ক নেই। কয়েক বছর আগে জস বাটলারকে করা রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং আউট উঠে এসেছিল খবরের শিরোনামে। মানকাডিং যখনই হয়েছে তা জায়গা পেয়েছে সংবাদ মাধ্যমগুলিতে, বিস্তর আলোচনা হয়েছে এই আউট ঘিরে। মানকার্ডিংকে ঘিরে যুগের পর যুগ তৈরি হওয়া বিতর্ককে শেষ করে আইসিসি জানিয়ে দিয়েছে এই আউটকে আর পাঁচটা সাধারণ রান আউটের মতোই গণ্য করা হবে।

বোলিং-এর আগে স্ট্রাইকার এন্ডে ছোড়া যাবে না বল:

বোলিং-এর আগে স্ট্রাইকার এন্ডে ছোড়া যাবে না বল:

পূর্বে কোনও ব্যাটরকে ক্রিজে এগিয়ে আসতে দেখলে বোলিং করার আগে সেই বোলার রান আউট করার জন্য বল ছুঁড়তে পারত। এখন থেকে তা আর করা যাবে না। এই রকম করলে সেই বলকে ডেড বল ঘোষণা করা হবে।

অন্যান্য বদল:

অন্যান্য বদল:

টি-২০ ক্রিকেটে এই বছরের জানুয়ারি থেকেই 'ইন ম্যাচ' পেনাল্টি চালু করেছে আইসিসি। এই নিয়ম বহাল থাকবে। টি-২০ ম্যাচের প্রতি ইনিংস শেষ হওয়ার একটা কাট অফ টাইম আছে। ফিল্ডিং করা দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে ব্যর্থ হলে বাকি ওভারগুলির জন্য ৩০ গজ সার্কেলের বাইরে এক জন ফিল্ডারকে কম রাখতে হবে। গত এশিয়া কাপে একাধিক দলকে 'ইন ম্যাচ' পেনাল্টির শিকার হতে হয়েছে। এই একই নিয়ম চালু হতে চলেছে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে। চলমান ওয়ানডে সুপার লিগের ম্যাচ শেষে এটিকে ওয়ানডেতেও নিয়ে আসবে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+