আইপিএলের প্রস্তুতি সারতে কবে মাঠে নামছেন ধোনি-রায়নারা? জেনে নিন

আইপিএলের প্রস্তুতি সারতে কবে মাঠে নামছেন ধোনি-রায়নারা? জেনে নিন

তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস করোনা ভাইরাসের আবহে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নাদের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেপ্টেম্বরের আগে তাঁরা মাঠে নামবেন না বলেও জানানো হয়েছে।

কবে মাঠে নামবেন ধোনিরা

কবে মাঠে নামবেন ধোনিরা

আইপিএল খেলতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের অন্যতম চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা পয়লা সেপ্টেম্বর থেকে মাঠে নামবেন বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি

কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি

করোনা ভাইরাসের আবহে দলের ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই সুপার কিংস। নিয়ম অনুযায়ী মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নাদের কোয়ারেন্টাইন পর্ব গত বৃহস্পতিবার শেষ হয়ে গেলেও, তার মেয়াদ বাড়িয়ে দিয়েছে এন শ্রীনিবাসন শিবির। এ কদিন সিএসকে ক্রিকেটারদের হোটেলের ঘরেই বন্দি থাকতে বলেছে টিম ম্যানেজমেন্ট।

ভারতে প্রস্তুতি শিবির সিএসকের

ভারতে প্রস্তুতি শিবির সিএসকের

সেদিক থেকে দেখতে গেলে বাকি দলগুলির থেকে এগিয়েই রয়েছে চেন্নাই সুপার কিংস। কারণ একমাত্র দল হিসেবে দেশে পাঁচ দিনের প্রস্তুতি শিবির সেরে দুবাইতে পৌঁছেছে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশেষ অনুরোধে ১৫ অগাস্ট থেকে চিপকে শুরু হয়েছিল সিএসকের ক্যাম্প। তা শেষ হয় ২০ অগাস্ট। ২১ অগাস্ট আইপিএল খেলতে দুবাই পৌঁছন সুরেশ রায়নারা।

কোথায় অনুশীলন সিএসকের

কোথায় অনুশীলন সিএসকের

দুবাইয়ের জনপ্রিয় বুর্জ খলিফা বহুতলের কাছে তাজ হোটেলে উঠেছেন মহেন্দ্র সিং ধোনিরা। ওই হোটেল থেকে কিছুটা দূরেই রয়েছে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি। সেই মাঠেই চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+