Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোচবিহার ট্রফিতে ত্রিশতরানে ইতিহাস কোহলি-ভক্ত চন্দ্রহাসের, উচ্ছ্বসিত প্রশংসায় সৌরাশিস

চন্দ্রহাস দাশ। যেভাবে কোচবিহার ট্রফিতে বাংলার অনূর্ধ্ব ১৯ অধিনায়ক উপর্যুপরি শতরান হাঁকালেন তাতে Chandrahas-কে 'Centuryhas'-ও তো বলা যেতেই পারে!

মাঠে নামলেই যে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। আজ কল্যাণীতে ইতিহাসের পাতায় নাম লেখালেন চন্দ্রহাস। কোচবিহার ট্রফিতে বাংলার ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস খেলে।

-

অসমের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনে নেমে ১৭২ বলে ১২৪ রান করেছিলেন নিউ টাউনের বাসিন্দা চন্দ্রহাস। সেই ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছয়। আর চণ্ডীগড়়ের বিরুদ্ধে গতকাল দ্বিশতরান হাঁকানোর পর চন্দ্রহাস আজ থামলেন ৩১৯ বলে ৩৩২ রানের ইনিংস খেলে। মেরেছেন ৫৩টি চার ও ১০টি ছয়।

ঐতিহাসিক ইনিংস খেলার পর সিএবি মিডিয়াকে চন্দ্রহাস বললেন, "সুযোগ কাজে লাগাতে পেরে খুব ভালো লাগছে। কোনও টার্গেট ছিল না। বল অনুযায়ী খেলে গিয়েছি। লুজ বল পেতেই শট খেলেছি। তাতেই মাইলস্টোন এলো। তবে আগামী ইনিংসেও নতুনভাবে শুরু করে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

৮ বছর বয়সে খেলা শুরু চন্দ্রহাসের। বাবা সৌমেন্দ্র প্রসাদ দাশের হাত ধরে ভর্তি হন করুণাময়ীর ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুলে। ত্রিশতরান হাঁকিয়ে সেই আকাদেমির কাঞ্চন স্যর থেকে শুরু করে রাজীব গঙ্গোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ নেওয়ার কথা মনে পড়ছে চন্দ্রহাসের। নিজেকে সমৃদ্ধ করেছেন সৌরাশিস লাহিড়ী, সঞ্জীব সান্যালদের পরামর্শ মেনে চলে।

৯ বছর বয়সেই সিএবি পরিচালিত টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। অনূর্ধ্ব ১৩ বিভাগে অধিনায়কত্ব করার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ারও স্বাদ পেয়েছেন। কোভিডকাল পার করার পর সিএবির অনূর্ধ্ব ১৬ শিবিরও তাঁর কেরিয়ারে ইতিবাচক হয়েছে বলে জানালেন চন্দ্রহাস। ২ বছর দ্বিতীয় ডিভিশনে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে খেলার পর প্রথম ডিভিশনে খেলেছেন বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে। এখন খেলছেন বড়িশায়। বিরাট কোহলির ভক্ত চন্দ্রহাস সুযোগ পেতে চান ভারতীয় দলে। সিএবি যেভাবে তাঁকে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে, তাতে কৃতজ্ঞ চন্দ্রহাস।

বাংলার অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ সৌরাশিস লাহিড়ী জানিয়ে দিলেন, চন্দ্রহাসের ঐতিহাসিক ইনিংসের সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগছে। সৌরাশিসের কথায়, "আমি ২ বছর ধরে চন্দ্রহাসকে দেখছি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। খুব পরিশ্রমী, ফিট। কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছে। অনূর্ধ্ব ১৯ ব্যাটার ত্রিশতরান হাঁকাচ্ছে এটা সচরাচর দেখা যায় না। আরও ম্যাচ আছে। আরও রান করবে। চন্দ্রহাসের সামনে গ্রেট কেরিয়ার অপেক্ষা করছে। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা আছে। বাংলার হয়েও দীর্ঘদিন খেলতে পারবে চন্দ্রহাস।"

সৌরাশিস জানালেন, গত বছরের তুলনায় খেলা অনেক বদলেছে চন্দ্রহাসের। সৌরাশিস বলেন, "টেকনিক্যাল কিছু পরিবর্তন এনেছে ব্যাটিংয়ে। মানসিকভাবে অনেক বেশি রিল্যাক্সড থাকছে । উপভোগ করছে। আগে ও নিজেকে চাপে ফেলে দিতো। কিন্তু এবার প্রসেসে জোর দিচ্ছে, ফল নিয়ে ভাবছে না। তাতেই ব্যাটিং উপভোগ করছে। ফুটওয়ার্ক ভালো হয়েছে। পায়ের নড়াচড়া খুব ভালো। শট খেলতেও দ্বিধায় থাকছে না। বোলারদের উপর দাপট দেখাচ্ছে।"

অসমের পর চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয়ের অপেক্ষায় বাংলা। দল নিয়ে আত্মবিশ্বাসী চন্দ্রহাস। বললেন, "সবাই পারফর্ম করছে। বন্ডিং খুব ভালো। দলগতভাবে আমরা খেলছি। ভালো জায়গায় আছি। কাল সরাসরি জয়ের লক্ষ্যেই যাব। আগেরবার আমরা ভালো খেললেও ট্রফি জিততে পারিনি। এবার কোচবিহার ট্রফি জেতাই লক্ষ্য।"

এদিকে, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে কোচবিহার ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনে বাংলা ৭ উইকেটে ৬২৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। অধিনায়ক চন্দ্রহাস দাশ ৩১৯ বলে ৩৩২ রানে অপরাজিত থাকেন। এই টুর্নামেন্টে বাংলার কোনও ব্যাটারের এটিই সর্বাধিক স্কোর। ৫৩টি চার ও ১০টি ছয় দিয়ে সাজানো চন্দ্রহাসের ইনিংস।

আশুতোষ কুমার ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। অগস্ত্য শুক্লা করেন ৩৩ বলে ২৩। রোহিত ৭ রানে অপরাজিত থাকেন। ঈশান পান সর্বাধিক ৩ উইকেট। জবাবে খেলতে নেমে ৩২.৫ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় চণ্ডীগড়ের প্রথম ইনিংস। ৩৩ রানে পড়েছিল প্রথম উইকেট। ১৮.২ ওভারে ৮৯ রানের মাথায় চণ্ডীগড় দ্বিতীয় উইকেট হারায়। এরপরই ধস নামান বাংলার বোলাররা। ওপেনার অভিমন্যু করেন ৮০ বলে ৭০। রোহিত তিনটি মেডেন-সহ ৯ ওভারে ১৮ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। একটি রান আউটও করেন তিনি। অগস্ত্য শুক্লা ও আশুতোষ কুমার পেয়েছেন ২টি করে উইকেট।

ফলো অনে বাধ্য হয়ে চণ্ডীগড় ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে। কালই জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর বাংলা শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+