Champions Trophy: রোহিত থেকে মুস্তাফিজুর, ভারত-বাংলাদেশ মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা?
বুধবার থেকে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। তার উপর সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ অন্য মাত্রা পেয়েছে। ধারে-ভারে, খাতায় কলমে পরিসংখ্যানে বাংলাদেশের থেকে কয়েকগুণ এগিয়ে ভারত। তবে আগামীকালের ম্যাচে দুই দলের কোন ক্রিকেটাররা ফোকাসে থাকেবন তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ভারতীয় দলে ফোকাসে থাকবেন অবশ্যই রোহিত শর্মা। খারাপ সময় কাটিয়ে উঠার আভাস ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দিয়েছেন। শতরান করেছিলেন দ্বিতীয় ম্যাচেই। ভারতীয় দলের ওপেনিংয়ের স্তম্ভ রোহিত। হিটম্যান শুরুতেই রান পেলে ভারতীয় মিডস অর্ডার অনেকটাই চামমুক্ত হবে। ছন্দে থাকলেও একাই প্রতিপক্ষ বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেন। ফলে বাংলাদেশি বোলাররা দ্রুত রোহিতকে ফেরাতে চাইবেন। ভারতের ব্যাটিংয়ের সূচনাতেই রোহিতের সঙ্গে মুস্তাফিজুর বা তাসকিনের লড়াই জমে যেতে পারে।

তৃতীয় নাম অবশ্যই বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতে অর্ধ শতরান করে মানরক্ষা করেছেন। কিন্তু কোহলি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ফোকাসে তিনি। তাঁর সঙ্গে ডুয়েল হতে পারে তাসকিন বা মুস্তাফিজুরদের। , একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান আছে বিরাট কোহলির। তিনি ১৬টি একদিনের ম্যাচ খেলে ৯১০ রান করেছেন। ৫টি শতরান এবং তিনটি অধর্শতরান আছে।
সীমিত ওভারের খেলায় সব সময়ই অল রাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ভারতের প্রধান অল রাউন্ডারের নাম হার্দিক পাণ্ডিয়া। পেস বিভাগে শামির পর তিনিও অভিজ্ঞ বোলার। ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব তার উপরই থাকতে পারে। পাশাপাশি স্পিনার অল রাউন্ডার জাদেজা থাকবেনও ফোকাসে।
পেস অ্যাটাকে ভারতের প্রধান ভরসা শামিই। চোট সারিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। চোটের জন্য জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় পেস অ্যাটাকের ভরসা মহম্মদ শামি। দীর্ঘদিন পর চোট কাটিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে মোট ২৪টি উইকেট নিয়েছিলেন। বল হাতে বিধ্বংসী ছন্দে ছিলেন। এবারও ভারতকে ভালো খেলতে শামিকে জ্বলে উঠতে হবে।
এবার আসা যাক বাংলাদেশ দলের কথায়। ব্যাটিংয়ে বাংলাদেশ দলের অন্যচম ভরসা সৌম্য সরকার। শুরুতে রান করতে হল সৌম্য সরকারের উপর অনেকটা নির্ভর করতে হবে বাংলাদেশকে। তিনি দ্রুত আউট হলে চাপ বৃদ্ধি পাবে বাংলাদেশের।
অল রাউন্ডার বিভাগে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। তিনি ব্যাট এবং উভয় বিভাগেই দক্ষতার সঙ্গে পারফরম্যান্স করতে পারেন। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচে অভিজ্ঞ মিরাজ বিরাট ভরসার বাংলাদেশের।
বাংলাদেশের পেস বোলিং বিভাগে ভরসার নাম মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মুস্তাফিজুর রহমান। এর আগে বেশ কয়েকবার রোহিতকে আউট করেছেন। একইসঙ্গে ফোকাসে থাকবেন তাসকিন আহমেদও।












Click it and Unblock the Notifications