Champions Trophy: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া? রইল বিস্তারিত আপডেট
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে যেতে মরিয়া ভারতীয় দল। এর আগে বাংলাদেশ এবং পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। তবে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য।
ইতিমধ্যেই পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু ম্যাচ ম্যাচে বৃষ্টি ব্যাপক প্রভাব ফেলেছে। রবিবার কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া? বৃষ্টি কি এই ম্যাচেও প্রভাব ফেলবে? এই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

ফলে পূর্বাভাস যা বলছে তাতে দুবাইয়ের আবহাওয়া কাল খেলার জন্য একেবারেই অনুকুল থাকবে।
এবার আসা যাক পিচের কথায়। এর আগে দুটি ম্যাচে দেখা গিয়েছে দুবাইয়ের উইকেট মূলত স্পেন সহায়ক। স্কোরবোর্ডে খুব বেশি রান উঠছে না। এর ফলে টসে জিতলে সাধারণত ফিল্ডিং নেওয়ার কথাই ভাববেন দুই অধিনায়ক, কারণ পরে রান তাড়া করে জয় পাওয়াটা দুবাইয়ের মাঠে অনেক সহজ।
বৃষ্টির কারণে শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। ফলে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছেন স্টিভ স্মিথরা। এবার ভারত গ্রুপ এ-তে দুই নম্বরে আছে। নিউজিল্যান্ড আছে ১ নম্বরে। গ্রুপ -এ ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই ৪ পয়েন্টে থাকলেও রান রেটে পিছিয়ে ভারত ২ নম্বরে আছে অন্যদিকে গ্রুপ বি থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করা অস্ট্রেলিয়া আছে ১ নম্বরে।












Click it and Unblock the Notifications