Champions Trophy: ভারতের কাছে হেরে বিধ্বস্ত পাকিস্তান, ম্যানেজমেন্টকে তোপ আখতারের, বদলের ডাক আক্রমের

আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দাপট অব্যাহত ভারতের। ২০১৭ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ২০১৭ সালে ফাইনালে হারের বদলা নিল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিদায়ের ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালে স্থান নিশ্চিত করে ফেলল ভারত। টুর্নামেন্টের মুখ্য আয়োজক হয়েও বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে চূর্ণ হল পাকিস্তান। এই প্রেক্ষাপটে পাক টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেই সমালোচনায় সরব হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকেই নিশানা করেছেন উভয়েই।

Champions Trophy

প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার সমাজ মাধ্যমে বলেছেন, আমি একেবারেই হতাশ নই। কারণ, আমি জানতাম ম্যাচের ফল কী হতে পারে। পুরো বিশ্ব ছয় বোলার নিয়ে খেলছে এখন। পাকিস্তান দল পাঁচ বোলারও প্রথম একাদশে রাখতে পারল না। তোমরা দুই অলরাউন্ডার নিয়ে খেলতে নামলে। এটা পুরোপুরি নির্বোধ ম্যানেজমেন্ট, এদের কোন ধারণাই নেই।

এখানেই থেমে না থেকে আখতার আরও বলেন, ক্রিকেটারদের আমি কোনও দোষ দিচ্ছি না। ক্রিকেটাররাও এই ম্যানেজমেন্টের মতোই। তাদের কী করতে হবে সেটা তারা জানে না। রোহিত, বিরাট, গিলরে মতো দক্ষতা নেই আমাদের দলের ক্রিকেটারদের। সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই তারা খেলতে নেমেছে। কোনও ক্রিকেটারাই জানে না, তাদের কী করা উচিৎ।

ভারতের বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনায় সরব হয়েছেন ওয়াসিম আক্রম। তিনি সরাসরি বদলের ডাক দিয়েছেন। আক্রম একটি ইউটিউব চ্যানেল পাকিস্তানের বিরুদ্ধে হারের পর বলেছেন, এই ধরনের হারের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি গত দুই বছর ধরে। শেষ দুই বছর এই খেলোয়াড়দের নিয়ে হেরেই চলেছি। এবার কিন্তু সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

এখানেই থেমে না থেকে আক্রম আরও বলেছেন, দলে তরুণ ও ভয়ডরহীন ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে হবে। জয় পাওয়ার জন্য পাঁচ-ছয়টা পরিবর্তন করতে হয় দলে তাহলে সেটাই করুন। নতুনদের ছয় মাস সময় দিন ও সমর্থন করুন। এতে কোনও সমস্যা হবে নায ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ আছে। এখন থেকেই দলকে প্রস্তুত করতে শুরু করুন। বর্তমান দলের ক্রিকেটারদের আমার দেখা হয়ে গেছে। এরা অনেক সুযোগ পেয়েছেন।


এদিকে দুবাইয়ের গ্যালারিতে দেখা গেল এক পাকিস্তানী সমর্থক ভারতের জয়ের আগে টিম ইন্ডিয়া জার্সি গায়ে চাপিয়ে নিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।অর্ধশতরান করার একটু আগেই আউট হয়ে যান গিল। ৫২ বলে ৪৬ রান করে আব্রার আহমেদের বলে আউট হন গিল। আব্রার আহমেদ এরপরে বিশেষ একটি ভঙ্গিতে মাঠ ছাড়তে বলেছিলেন আব্রার ।দু'টি হাত বুকের সামনে রেখে কাঁধ ঝাঁকিয়েছিলেন তিনি। একই সঙ্গে চোখ নাচিয়ে গিলকে কটাক্ষ করছিলেন। কিন্ত সমাজ মাধ্যমে পাল্টা কটাক্ষের শিকার হয়েছেন পাক বোলারা। অনেকে লেখেন আব্রার যতগুলি ম্যাচ খেলেছেন তার থেকে বেশি গিলের শতরান আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+