Champions Trophy: ম্যাচের সেরা কোহলির মুখে শুধু দলের কথা, নিজের ইনিংস প্রসঙ্গে কী জানালেন বিরাট?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের। চার উইকেটে জিতে ফাইনালের টিকিট নিশ্চি্ত করে ফেলল টিম ইন্ডিয়া। আবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয়ের নায়ক কোহলিই।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য শতরান করতে পারলেন না। কিন্তু তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে উঠল। দলকে জয়ের দুয়ারে পৌছে দিয়ে আউট হলেন। তবে নিজের ইনিংসের জন্য আরও একবার ম্যাচ সেরার পুরস্কার পেলেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দিলেন।

Champions Trophy

পুরস্কার নেওয়ার পর নেওয়ার পর কোহলি বলেন, এটা আমার কাছে পাকিস্তান ম্যাচের মতো। আমরা শুরু থেকেই একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করছিলাম। , সব কিছু নির্ভর করছিল পরিবেশ পরিস্থিতির উপর। আমার লক্ষ্য ক্রিজে ধৈর্য্য বজায় রাখা এবং তাড়াহুড়ো না করা। আমি সেটা মেনেই খেলেছি। কন্ডিশনের উপর নির্ভর করেই এই ইনিংসটা খেলেছি।

একইসঙ্গে কোহলি আরও বলেন, অন্য প্রান্তে উইকেট পড়লেও আমি আমার লক্ষ্য থেকে সরিনি। এই ধরনের খেলায় চাপ থাকবে। বিশেষ করে সেমি ও ফাইনাল ম্যাচে। তবে হাতে অনেক উইকেট থাকায় আত্মবিশ্বাস ছিল। আমার পরে সেট ব্যাটাররা ছিলেন। ফলে আমার উপর চাপ কম ছিল।

এই ম্যাচেও একাধিক মাইলস্টোন সৃষ্টি করনে কোহলি। যদিও সেই সম্পর্কে কোহলি বলেন, খেলার সময় আমার ফোকাস ছিল না মাইলস্টোনে। তবে তিন অঙ্কে (১০০ রান) পৌঁছাতে পারলে ভালো লাগত। দলের জয়ই লক্ষ্য ছিল আমার। সাজঘরে সবাই খুশি, দলের জন্য রান করতে পেরে খুশি। ম্যাচ জয়ের পরই সাজঘরের সামনে কোহলিকে সেই আগ্রাসী মেজাজে দেখা গেল।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বলেছেনন, বোলরারা ভালো করেছে। তারা অনভিজ্ঞতার মধ্যেও চেষ্টা করেছে। রান তোলার ক্ষেত্রে উইকেট একটু কঠিন ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+