Champions Trophy: বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড সৃষ্টির হাতছানি, ব্যাট হাতে নজির গড়ার সুযোগ বিরাট-রোহিতের
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান ম্যাচের মতোই ভারত-বাংলাদেশ ম্যাচও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে ফোকাসে বিরাট কোহলি। ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে তাঁর ব্যাট কথা বলেছে। বৃহস্পতিবার দুবাইতেও বিরাটের কাছে রেকর্ড সৃষ্টির হাতছানি।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান আছে বিরাট কোহলির। তিনি ১৬টি একদিনের ম্যাচ খেলে ৯১০ রান করেছেন। ৫টি শতরান এবং তিনটি অধর্শতরান আছে। ৯০ রান করতেই পারলেই বাংলাদেশের বিরুদ্ধে ১ হাজার রান পূর্ণ হবে কোহলির। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে ১০০০ রান করার সুযোগ কোহলির সামনে।

এর আগে শেষ বার(২০১৭ সালে) যখন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল তখন তিনি ১২৩ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রানের নিরিখে তিন নম্বরে আছেন গৌতম গম্ভীর। তিনি ৫৯২ রান করেছেন। ধোনি করেছেন ৫৬৯ রান।
চলতি চ্যাম্পিয়্ন্স ট্রফিতে ফোকাসে আছেন বিরাট কোহলিও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কোহলি বর্তমানে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। কেরিয়ারের কঠিন পরীক্ষার মুখে কোহলি। ব্যর্থ হলেই তাঁর উপর অবসরের চাপ বৃদ্ধি পাবে।
তৃতীয় নাম অবশ্যই বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতে অর্ধ শতরান করে মানরক্ষা করেছেন। কিন্তু কোহলি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ফোকাসে তিনি। । দুবাইয়ে নেটেও তাঁকে ভালো ছন্দেই দেখা যাচ্ছে। আর ৩৭ রান করলেই একদিনের আন্তর্জাতিকে ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন কোহলি। ফলে একাধিক রেকর্ড সৃষ্টির সুযোগ আছে কিং কোহলির সামনে।












Click it and Unblock the Notifications