Champions Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়া মাইলস্টোন বিরাটের, চেজ মাস্টারের নামের পাশে নতুন রেকর্ড
বিরাট কোহলি মানেই রানের রাজা। তিনি বড় ম্যাচের ক্রিকেটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরই নিজের নামকে আরও একবার নথিভুক্ত করলেন বিরাট।
রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে একটা সময় সিদ্ধহস্ত ছিলেন বিরাট কোহলি। তাই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল চেজ মাস্টার উপাধি। কিন্তু মাঝে কয়েক বছরে চেজ মাস্টারকে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করতে নেমে শতরান করে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন এখনও তিনি ফুরিয়ে যাননি।

৩০১টি একদিনের ম্যাচে ১৫৯টি ইনিংসে ৩৬ বছর বয়সী বিরাট এই মাইলস্টোন সৃষ্টি করলেন। লক্ষ্য তাড়া করতে নেমে সচিন ২৩২ ইনিংসে ৮৭২০ রান করেছেন। বিরাটের পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। বর্তমান ভারত অধিনায়ক ৬১১৫ রান করেছেন।
এর আগে ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও জ্বলে উঠেন চেজ মাস্টার কোহলি। অজিদের দেওয়া ৩৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত সহজেই জয় পায়। কোহলি ৬৬ বলে ১১৫ রান করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে কোহলির ৫২ বলে ১০০ রানের সৌজন্যে ভারত ৩৫১ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এবং ৬ উইকেটে জয় হাসিল করে।
একদিনের ক্রিকেটে ৫১টি শতরান করেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা ৮২। কিন্তু রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে অনেক দিনই একদিনের ক্রিকেটে শতরান আসছিল না বিরাটের ব্যাট থেকে। অবশেষে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১০০ রান করেন।
এই প্রতিবেদন লেখার সময়ে বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করে ফেলেছেন। রোহিত ও গিল দ্রুত আউট হওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন বিরাট ও শ্রেয়স।












Click it and Unblock the Notifications