Champions Trophy: হেডকে ফেরাতেই শুরু বরুণ বন্দনা, ভারতীয় স্পিনারের সাফল্যের রহস্য ফাঁস করলেন সৌরাশিস লাহিড়ী
ভারতের বিরুদ্ধে শতরান করাটা অভ্যাসে পরিণত করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেড। এর আগে দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে টিম ইন্ডিয়ায় বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন হেড। এর ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেডকে দ্রুত ফেরানোর রণকৌশল ছিল ভারতের। রোহিতের সেই রণকৌশল সফলভাবে কার্যকর করে দিলেন বরুণ চক্রবর্তী।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেমন ৪ স্পিনার নিয়ে খেলেছিল ভারত। তেমনই অস্ট্রেলিয়া বিরুদ্ধে একই কম্বিনেশন বজায় রেখেছেন টিম ইন্ডিয়া। ফলে বরুণ চক্রবর্তী প্রথম একাদশে সুযোগ পান। হেডকে ফেরাতে বরুনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন রোহিত এবং সফল হলেন। নিউজিল্যান্ড ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। কীভাবে সাফল্য পাচ্ছেন বরুণ , বিশ্লেষণ করলেন করলেন বাংলা দলের প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ী।

ওয়ান ইন্ডিয়ারকে ফোনে সৌরাশিস লাহিড়ী বলেন, বরুণ মূলত রহস্য স্পিনার। এই ধরনের বোলারদের বল খেলাটা খুব কঠিন হয় ব্যাটারদের ক্ষেত্রে। বরুণের বল ছাড়ার ক্ষেত্রে অনেক বৈচিত্র থাকে। যা ব্যাটারদের বোঝার ক্ষেত্রে খুব অসুবিধার হয়। কারণ বলটা পড়ে কোন দিকে আসবে সেটা অল্প সময়ের মধ্যে বুঝতে পারাটা যে কোনও ব্যাটারের পক্ষে কঠিন। স্পিনারের হাতের দিকে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। খুব দক্ষ ব্যাটার ছাড়া এই ধরনের বোলারাকে সামলানো কঠিন।
একইসঙ্গে সৌরাশিস লাহিড়ী বলেন, এই ধরনের স্লো উইকেটে বরুণের মতো স্পিনাররা অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণত লেগ স্পিনারদের বল বাইরে যায়, অফ স্পিনার বা ফিঙ্গার স্পিনারদের বল ভিতরে ঢোকে। কিন্ত বরুণের মতো বোলারের বল ছাড়াটা এত ভিন্ন ধর্মী যে বোঝাটা কঠিন হয় এবং ব্যাটারদের কাছে খেলাটাও। ভারতীয় দলের বোলিং কম্বিনেশন ও অত্যন্ত ভালো। কারণ পাণ্ডিয়ার মতো অল রাউন্ডার থাকায় ভারত চার স্পিনারে খেলতে পারছে। কারণ হার্দিক ১০ ওভার বল করে দিতে পারে। তার উপর শামি আছেই। ফলে চার স্পিনার নিয়ে খেলাটা ভালো সিদ্ধান্ত।
নিউজিল্যান্ড ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। মঙ্গলবার হেডকে আউট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বরুন বন্দনা। তামিল স্পিনার কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা একের পর এক পোস্ট করছেন। হেডের মতো বিধ্বংসী ব্যাটারকে আউট করার পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন নায়ক হয়ে উঠেছেন বরুণ। একজন নেটিজেন বরুণ চক্রবর্তীকে জাতীয় সম্পদ বলেও উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications