Champions Trophy: রাচিনকে নিয়ে সতর্ক শামি, অক্ষর-জাদেজার সমীহ আদায় করে নিলেন প্রতিপক্ষের কোন ব্যাটাররা?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ভারত। ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেমিফাইনালে ভারত গ্রুপ পর্বে শীর্ষে থেকে খেলতে নামবে কিনা তা নিশ্চিত হবে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের পরেই।
ভারতীয় দল পারফরম্যান্স করছে তাতে বিপক্ষ দলগুলির সমীহ আদায় করে নিয়েছে। কিন্তু ভারতীয় দলে ক্রিকেটাররা প্রতিপক্ষের কোন ক্রিকেটারদের সব থেকে বেশি সমীহ করছেন, সম্প্রতি আইসিসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে ভারতীয় দলের তিন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা, মহমম্দ শামি এবং অক্ষর প্যাটেল এই তিন ক্রিকেটার জানিয়েছেন প্রতিপক্ষ কোন ক্রিকেটার তাদের আতঙ্কের কারণ।

অন্যদিকে ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি আবার নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্রে নাম নিয়েছেন। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করেছেন রাচিন রবীন্দ্র। ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার থাকেন যারা আইসিসি ইভেন্টে খেলতে নামলেই জ্বলে উঠেন, রাচিন রবীন্দ্র হলেন তাঁদেরই একজন।
২৫ বছর বয়সি রাচিন ৩০ একদিনের ম্যাচে চারটি সেঞ্চুরি করেছেন । উল্লেখ্য এই চারটি শতরানই আইসিসি টুর্নামেন্টে এসেছে। রাচিন রবীন্দ্র তিনটি শতরান করেছিলেন ২০২৩ একদিনের বিশ্বকাপে এবং একটি করলেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে । শামি মনে করেন, সাদা বলের ক্রিকেটে বর্তমানে অত্যন্ত ভালো একজন ব্যাটার রাচিন।
পাশাপাশি অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেনের এর নাম করেছেন। এই প্রসঙ্গে অক্ষর প্যাটেল বলেছেন টি২০ বিশ্বকাপের ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন ক্লাসেন। মাঠে সর্বত্র রান করতে পারেন, সে অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান মিডল ওভারে।
গ্রুপ -এ ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই ৪ পয়েন্টে থাকলেও রান রেটে পিছিয়ে ভারত ২ নম্বরে আছে। বর্তমান পরিস্থিতিতে ভারত সেমিফাইনাল খেলতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে।












Click it and Unblock the Notifications