Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CT Stats: কোহলিকে নিয়ে চিন্তার পরিসংখ্যান! ODI ফরম্যাটের ফাইনালে নজরে বিরাটের ট্র্যাক রেকর্ড

Champions Trophy Stats: বিরাট কোহলি ৩০২তম ওডিআই ম্যাচ খেলবেন রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ওডিআই ফরম্য়াটের কোনও টুর্নামেন্টে এই নিয়ে ১১ বার ফাইনাল খেলবেন।

২০২৩ সালের বিশ্বকাপের পর ওডিআই ফরম্যাটে আর কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলেননি বিরাট। তিনি ভালো ছন্দে রয়েছেন। তবে এই ফরম্যাটের ফাইনালে কোহলির ট্র্যাক রেকর্ড আশাব্যাঞ্জক নয়।

CT Stats

বিরাট প্রথম ওডিআই টুর্নামেন্টের ফাইনাল খেলেন ২০০৯ সালে। কলম্বোয় কমপ্যাক কাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ভারত ৪৬ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। বিরাট কোহলি সাতে নেমে ২ বলে ২ রানে অপরাজিত ছিলেন।

২০১০ সালে মীরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ৯ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে। ধোনির দলের হয়ে তিনে নেমে বিরাট ৮ বলে ২ রান করে চনকা ওয়েলেগেদেরার বলে কট বিহাইন্ড হন।

২০১০ সালেই ডামবুলায় এশিয়া কাপের ফাইনালে ভারত ৮১ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। বিরাট কোহলি ৩৪ বলে ২৮ রান করেছিলেন তিনে নেমে। লাসিথ মালিঙ্গার বলে কট বিহাইন্ড হন।

এরপর ত্রিদেশীয় সিরিজে ডামবুলাতেই শ্রীলঙ্কা ফাইনালে ভারতকে হারায় ৭৪ রানে। বিরাট ৫৭ বলে ৩৭ রান করে থিসারা পেরেরার বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দেন।

তারপর ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। বিরাট চারে নেমে ৪৯ বলে ৩৫ করে তিলকরত্নে দিলশানের বলে তাঁর হাতেই ক্যাচ দেন।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বার্মিংহ্যামে ভারত ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে খেতাব জেতে। সেবার ফাইনালে কোহলি ৩৪ বলে ৪৩ করে জেমস অ্যান্ডারসনের শিকার হন। ক্যাচ ধরেছিলেন রবি বোপারা।

২০১৩ সালেই ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ২ বল বাকি থাকতে ১ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। বিরাট ৫ বলে ২ রানে আউট হয়েছিলেন। শামিন্দা এরাঙ্গার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন।

২০১৭ সালে ওভালে চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হারে বিরাট কোহলির ভারত। অধিনায়ক হিসেবে সেবারই প্রথম আইসিসির ওডিআই ইভেন্টের ফাইনালে দেশকে নেতৃত্ব দেন কোহলি। ফাইনালে তিনি ৯ বলে ৫ রান করেন। মহম্মদ আমিরের শিকার হন শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে।

২০২৩ সালে কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ২৬৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ১০ উইকেটে। শ্রীলঙ্কা ৫০ রানে গুটিয়ে গিয়েছিল। ২১ রানে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। বিরাটকে ব্যাট করতে নামতে হয়নি।

ওই বছরই বিশ্বকাপের ফাইনালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাস্ত হয়েছিল ৬ উইকেটে, ৪২ বল বাকি থাকতে। তিনে নামা কোহলি করেছিলেন ৬৩ বলে ৫৪। ওডিআই ফরম্যাটে কোনও টুর্নামেন্টের ফাইনালে এটিই বিরাটের ব্যক্তিগত সর্বাধিক স্কোর। রবিবার কি সেই স্কোর টপকাতে পারবেন?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+