Champions Trophy: আম্পায়ারদের অতি সক্রিয়তা! গিলকে করলেন সতর্ক, জাদেজার বিরুদ্ধেও নিলেন পদক্ষেপ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে থেকেই ভারতীয় শিবিরে চিন্তার অন্যতম কারণ ছিলেন ট্রাভিস হেড। বিগত দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হেড। তাঁর শতরানই ভারতের জয়ের আশায় জল ঢেলে দেয়। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভয়ঙ্কর রূপ নেওয়ার আগেই অজি তারকাকে ফেরালেন বরুণ চক্রবর্তী। দুরন্ত ক্যাচ তালুবন্দি করেও সতর্কিত হলেন শুভমান গিল।
বরুণ চক্রবর্তীর বলে বড় শট খেলতে যান হেড। কিন্তু বাউন্ডারি লাইন থেকে দৌড়ে আসেন শুভমান গিল। ভারতীয় দলের সহ অধিনায়কের হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। কিন্তু হেডের ক্যাচ তালুবন্দি করেই কয়েক সেকেন্ড হাতে রেখেই বলটিকে ফেলে দেন গিল। নির্দিষ্ট সময় বল হাতে না রাখার জন্য গিলকে সতর্ক করেন আম্পায়ার। মাঠে থাকা আম্পায়ার গিলকে ডেকে বলেন ক্যাচ নেওয়ার পর বলকে আরও বেশি সময় হাতে রাখতে। বাধ্য ছাত্রের মতোই আম্পায়ারের কথাগুলো শোনেন গিল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ সালের এতদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করছিলেন অজি তারকা। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টেও ভারতের বিরুদ্ধে শতরান করেছেন ধারাবাহিকভাবে। সেই হেডকে দ্রুত আউট করে রোহিতকে স্বস্তি দিলেন বরুণ।
Umpire telling Shubman Gill to hang on the catch for more time and be in complete control. pic.twitter.com/rh3C3QdZka
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 4, 2025
এদিকে শুধু গিলের ক্ষেত্রে নয়, রবীন্দ্র জাদেজার অতি সক্রিয়তা দেখা গেল আম্পায়ারের। কারণ জাদেজা যে হাতে বোলিং করেন সেই হাতের তালুতে টেপ লাগানো ছিল, বোলিং করার আগে জাদেজাকে সেই টেপ খুলে ফেলতে বলেন আম্পায়ার। এরপর রক্তাক্ত অবস্থায় বোলিং করতে দেখা গেল জাদেজাকে।আম্পায়ারের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এরপরও ভালোই বোলিং করছেন জাদেজা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিসকে সাজঘরে ফিরিয়েছেন জাদেজা। জাড্ডুর বোলিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছিল।
তবে অর্ধশতরান করেছেন স্টিভ স্মিথ। হেড রান না পেলেও স্মিথ কিন্ত ক্রিজে টিকে থেকে স্কোর বোর্ডকে সচল রেখে চলেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications