Champions Trophy: মেগা ম্যাচের আগে উজ্জীবিত ভারতীয় শিবির, গিলের মুখে ফাইনালের যাত্রাপথের বিবরণ
আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ২৫ বছর পর এবার বদলার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। । গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত।
বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে উত্তেজনায় ফুটছেন ভারতীয় দল। টিম ইন্ডিয়া কতটা চার্জজ আপ। সেটা প্রতিফলিত হয়েছে সহ অধিনায়ক শুভমান গিলের কথায়। রোহিত শর্মা নেতৃত্বে থাকলেও ফাইনালে ম্যাচের আগে ফ্রন্টফুটে গিলই। সাংবাদিক সম্মেলন থেকে প্রচারমূলক ভিডিও সবেতেই ভারতীয় দলের মুখ গিলই।

রবিবার সকালে বিসিসিআইয়ের প্রকাশ কার ভিডিওতে গিলকে বলতে শোনা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আসা থেকে ফাইনালের যাত্রাপথ পর্যন্ত বিস্তারিত বিবরণের কথা। গিল বলেছেন, আমরা তিন সপ্তাহে চারটি ম্যাচ জিতেছে। এর নেপথ্যে আছে আমাদের কঠোর পরিশ্রম। এবার বাকি একটাই ম্যাচ। ফাইনাল ম্যাচ। এই ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব, আরও একটা খেতাব জয় করব।
গিল আরও বলেছেন, তিন সপ্তাহ আগে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এখানে এসেছিলাম, এনার্জি খুব হাই ছিল, ইতিবাচক মানসিকতা ছিল। তিন সপ্তাহে চার ম্যাচে জয় সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনিং হাসি মুখে। এবার সময় এসেছে ফাইনাল ম্যাচের। আর মাত্র একটাই ম্যাচ। জিতলেই চ্যাম্পিয়ন।
One 𝗙𝗜𝗡𝗔𝗟 push 💪
— BCCI (@BCCI) March 9, 2025
One 𝗙𝗜𝗡𝗔𝗟 stretch 👊
One 𝗙𝗜𝗡𝗔𝗟 time 🙌
Let's do this #TeamIndia 🇮🇳
WATCH 🎥🔽 #INDvNZ | #ChampionsTrophy | #Final | @ShubmanGillhttps://t.co/DqOwBudpjW
প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। নিউজিল্যান্ড বা সেমিতে অস্ট্রেলিয়া ম্যাচে রান পাননি। এবার ফাই। গিল বর্তমানে শুধু ভারতের ওডিআউ দলের সহ অধিনায়কই নন, একইসঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফলে রবিবার গিলকে দ্রুত ফেরাতে চাইবেন কিউয়ি বোলাররা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ দুবাইতে খেলেছে। এই ম্যাচের পর রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে আজকের ম্যাচের পরই অবসর ঘোষণা করতে পারেন রোহিত।
ফাইনালের আগে গিলকেই মুখ করা হচ্ছে টিম ইন্ডিয়ার। এর আগে বিশ্বকাপ জিতে টি২০ আম্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আম্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত অবসর নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications