Champions Trophy: শামি-রোহিতের ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন শ্রেয়স, তারকা ব্যাটারের আউট নিয়ে গাভাসকরের সংশয়

বাংলাদেশের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। পর পর দুই ম্যাচ জয়ে ভারতের সেমিফাইনালের স্থান কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজে জিতলেও মহম্মদ শামি এবং রোহিত শর্মা খেলা চলাকালীন চোট পান এবং তাঁদের অনেক সময় মাঠের বাইরে থাকতে হয়। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দুই সতীর্থের চোটের আপডেট দিলেন শ্রেয়স আইয়ার।

রবিবারের মেগা ম্যাচ চলাকালীনই মহম্মদ শামির ফিটনেস নিয়ে আচমকা সংশয় তৈরি হয়। নিজের তৃতীয় ওভারটি করার পরইঅ মাঠের বাইরে চলে যান শামি। যদিও পরে আবার ফিরে এসে বোলিং করেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোনও উইকেট পাননি শামি। তাঁর বোলিংয়ে সেই ধার দেখা যায়নি। আবার অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং করার সময় অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন।

Champions Trophy

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ভারতের দুই তারকা খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হতে পারে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকে সতীর্থদের চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তাদের (রোহিত, শামি) সঙ্গে খুব কম কথা বলেছি। তাঁরা উভয়েই স্বচ্ছন্দ্য বোধ করছেন। আমার ধারনা তাদের ফিটনেস নিয়ে আর কোনও সমস্যা নেই। ফলে দুই তারকার ফিটনেস নিয়ে যে কোনও সংশয় নেই তা শ্রেয়সের কথাতেই স্পষ্ট।

একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে জয় প্রসঙ্গে শ্রেয়স বলেন, আমি কখনও পাকিস্তানে একটি ম্যাচও খেলিনি। কিন্তু দিনের শেষে, এটি উভয় দলের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু ছিল, এখানে খেলা ভিন্ন ধরনের চ্যালেঞ্জের। আমরা দুবাইতেও বেশি খেলি না কিন্তু দিনের শেষে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও জয়ই মধুর। কারণ এই ধরনের ম্যাচ অত্যন্ত প্রতিযোগিতামূলক। চারপাশ থেকে বাহ্যিক চাপের সঙ্গে ভিন্ন চ্যালেঞ্জ। আমি এটা ছিল পাকিস্তানের বিপক্ষে আমার তৃতীয় ম্যাচ, আমি এই খেলাটা উপভোগ করেছি।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করেন শ্রেয়স। অন্যদিকে শ্রেয়সের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর। তিনি শ্রেয়সের আউটের সময় ইমাম উল হক যথাযত ক্যাচ নিয়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+