Champions Trophy: অনুশীলনে নেট বোলারকে দিলেন বিশেষ উপহার, শ্রেয়সের কীর্তি হৃদয় জিতে নেবে আপনারও
একদিনের বিশ্বকাপ হোক বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের ক্রিকেটে মেগা ইভেন্ট এলেই চর্চা শুরু হয় ভারতীয় দলের ব্যাটিংয়ে বহু চর্চিত চার নম্বর স্থানে কে নামবেন যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আপাতত স্বস্তি দিয়েছেন শ্রেয়স আইয়ার। চার নম্বরে নেমে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন। মাঠে যেমন পারফরম্যান্স করছেন তেমনই মহৎ কাজ করে হৃদয়ও জিতছেন।
দেশে হোক বা বিদেশের মাঠে আন্তর্জাতিক দলগুলির অনুশীলনে ডাকা হয় স্থানীয় নেট বোলারদের। তাঁরা ব্যাটারদের বোলিং করেন নেটে। অনেকেই নেটে বোলিং করে আউট করে দেন তারকা ক্রিকেটারদের। এমনকি নেটে বোলিং করতে এসে নজরে পড়েন অনেকেই। তবে নেট বোলার উপহার নিয়ে বাড়ি ফিরছেন এমন দৃশ্য খুব একটা দেখা যায় না।

নেট বোলার জসকিরণ সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'হঠাৎই করেই শ্রেয়স বলেন কি কেমন আছো, কেমন সব কিছু চলছে? তবে আমি অপেক্ষায় ছিলাম, কখন ভারতীয় ব্যাটারদের বোলিং করার সুযোগ পাব। অবশেষে সেই দুর্দান্ত অভিজ্ঞতা হল। আর শ্রেয়স ভাইয়ের থেকে উপহার আমার কাছে খুবই বিশেষ। ।
নেট বোলার জসকিরণ সিং আরও বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভারতীয় দলের অনুশীলনে বল করার সুযোগ পেয়েছি। অনুশীলনে গিয়ে বল করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি পাকিস্তান ও বাংলাদেশের অনুশীলনে বোলিং করেছি। তবে শ্রেয়স ভাইয়ের কাছ থেকে ভাল অভিজ্ঞতা হল।
আগামী দিনে ঋষভ পন্থকে বোলিং করতে চান নেট বোলার জসকিরণ সিং। তাঁর কথায়, টিম ইন্ডিয়ার প্রতিটি ব্যাটার বিশেষ, কিন্তু আমি বোলিং করতে তাই তিনি ঋষভ পন্থ। কারণ তিনি একজন বাম হাতি ব্যাটার। আমি সত্যিই তাঁকে বল করতে চাই। ভারতীয় দলের অনুশীলনে নানা মজার ঘটনার কথাওব তুলে ধরেছেন এই নেট বোলার।
VIDEO | Here is what Jaskiran Singh, a Charted Accountant and part-time cricketer from UAE said after receiving a pair of shoes from India batter Shreyas Iyer on the sidelines of India's training session in Dubai on Friday. Jaskiran has been residing in UAE for last 18 years and… pic.twitter.com/tkNPqtddaX
— Press Trust of India (@PTI_News) March 1, 2025
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications