Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: টিম ইন্ডিয়ার সাজঘরে গব্বরের আগমন, ভারতীয় দলে সেরা ফিল্ডারের পদক পেলেন কে?

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়ার শিবিরে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। মাঠের মধ্যেই তিনি শুভেচছা জানান সতীর্থদের। ম্যাচ জয়ের পর রাতে টিম ইন্ডিয়ার সাজঘরে অতিথি শিখর ধাওয়ান।
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ধাওয়ান। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। গব্বরকেই দেখা গেল ভারতীয় দলের সাজঘরে। ধাওয়ানই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পদক দিয়ে পুরস্কৃত করলেন।

বাংলাদেশ ম্যাচের মতোই পাকিস্তান ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হল। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হয়েছে। ভিডিও-র শুরুতে ফিল্ডিং কোচ টি দিলীপকে দলের ফিল্ডারদের প্রশংসা করতে শোনা যায়। তিনি বলেন এই ম্যাচে আমাদের ফিল্ডাররা ফর্মূলা ওয়ানের স্টাইলে খেলেছেন। ১ সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েছে।

Shikhar Dhawan

পাকিস্তান ম্যাচে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ার। নাম ঘোষণার সময় বিশেষ অতিথি হিসাবে ধাওয়ানকে সাজঘরে আসতে বলেন দিলীপ। ধাওয়ান ভারতীয় সাজঘরে গব্বর নামেই পরিচিত ছিলেন। তিন প্রবেশ করতেই উল্লাসে মাতেন সবাই। এরপর ধাওয়ান ভারতীয় দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানান দলের এমন পারফরম্যান্সের জন্য। এরপর সেরা ফিল্ডার হিসাবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করেন।

প্রথম পাওয়ার-প্লে'র শেষ ওভারে অক্ষর রান-আউট করেন ইমাম-উল-হককে। কুলদীপ যাদবের বলটি মিড অনের দিকে পাঠিয়েছিলেন ইমাম। কিছুটা ঝঁুকি নিয়েই দৌড়ন সিঙ্গলের জন্য। দ্রুততার সঙ্গে বল নন-স্ট্রাইকার প্রান্তে উইকেটের দিকে ছুঁড়েছিলেন অক্ষর প্যাটেল। তাঁর নিশানায় ভুল না। শেষ মুহূর্তে বিপদ বুঝতে পেরে শরীর ছুঁড়েও দিয়েছিলেন ইমাম-উল-হক। কিন্তু তাতেও নিজেকে আউটের হাত থেকে রক্ষা করতে পারেননি । এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যাচও নেন।


২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে বিশেষ পুরস্কার ঘোষণা হয়েছিল। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেই ধারা বজায় থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে সেরা ফিল্ডারের পদক পান কেএল রাহুল।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়নি। ম্যাচে একাধিক ক্যাচ ফস্কান কুলদীপ এবং হর্ষিত রানা। ফলে ফিল্ডিং নিয়ে চিন্তা থাকছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+