Champions Trophy: রোহিতকে নিয়ে কঙ্গনার পোস্টেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জবাব কংগ্রেস নেত্রীর, সমালোচনায় সানি

রোহিত শর্মাকে নিয়ে মাঠের বাইরে বিতর্ক চরমে। কংগ্রেসের দলের সর্ব ভারতীয় মুখপাত্র শামা মহম্মদ ভারত অধিনায়কের শরীর নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। যা থেকে বিতর্কের সূত্রপাত হয়েছে। বিজেপি নেতারা কংগ্রেস নেত্রীর মন্তব্যের সমালোচনা করেন। এমনকি আসরে নামে খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও।. এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জবাব দিতে পাল্টা কঙ্গনা রানাউতের পুরানো টুইটকে হাতিয়ার করলেন শামা মহম্মদ ।

শামা মহম্মদ জানিয়েন খেলোয়াড়ের হিসাবে রোহিত শর্মা অনেক বেশি মোটা। ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে খারাপ অধিনায়ক। এখানেই থেমে না থেকে কংগ্রেস নেত্রী আরও বলেন, রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটারড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। তাঁকে সমর্থন করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়ও। এরপরই তৃণমূল এবং কংগ্রসেকে এক যোগে নিশানা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

rohit sharma

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য লিখেছিলেন, তৃণমূল এবং কংগ্রেস নেতারা যেভাবে অ্যাথলিটদের শরীর নিয়ে প্রশ্ন তুলছেন তা অত্যন্ত লজ্জাজনক শুধু নয় বিরূপও। এই ধরনের মন্তব্য বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে আহত করে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জবাব দিতে বিজেপির সাংসদ কঙ্গনা রানাউতের পুরানো টুইটকে বেছে নিয়েছেন শামা মহম্মদ। কৃষক আন্দোলনের সময় রোহিতকে কুরুচিকর আক্রমণ করেছিলেন কঙ্গনা।

২০২১ সালে কৃষক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা উল্লেখ করেছিলেন রোহিত। সেই সঙ্গে তিনি আর্জি জানিয়েছিলেন সমস্যার দ্রুত সমাধান করা উচিত। রোহিত সেই করার পরই বলিউউ অভিনেত্রী লিখেছিলেন এই ক্রিকেটারগুলো কথা শুনে মনে হচ্ছে এরা ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা। পরে সমালোচিত হয়ে পোস্টটি মুছে দেন তিনি।

কঙ্গনার এই পোস্টের স্ক্রীনশট তুলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেসের দলের সর্ব ভারতীয় মুখপাত্র শামা মহম্মদ। সৌগত রায় বলেছিলেন, আমি কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদের বক্তব্যের সঙ্গে সহমত। একজন রাজনীতিবিদ হিসাবে নয় একজন ক্রিকেটপ্রেমী হিসাবে বলতে পারি, রোহিতে পারফরম্যান্স খুবই খারাপ। সাম্প্রতিক সময়ে একটাই শতরান করেছিলেন তারপর ২,৫,১০ করে রান করছেন। রোহিতের না দলে জায়গা পাওয়া উচিৎ না অধিনায়কত্ব করারা।


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা বলেন, কংগ্রেস এবং তৃণমূলের উচিত খেলোয়াড়দের কেরিয়ারে হস্তক্ষেপ করা বন্ধ করা। একজন ক্রীড়াবিদ তাঁর শরীর নিয়ে প্রশ্নবিদ্ধ করা শুধু অসম্মানজনক নয় বরং জাতির জন্য তাদের উৎসর্গ ও আত্মত্যাগের সরাসরি অপমান। আমাদের ক্রীড়াবিদদের বিরুদ্ধে সস্তা রাজনৈতিক মন্তব্য অগ্রহণযোগ্য!


সুনীল গাভাসকরও তীব্র সমালোচনা করেছেন। তিনিও রোহিতের শরীর নিয়ে মন্তব্য করায় বেজায় চটেছেন। তাঁর কথায়, একজন মডেলকেই তাহলে অধিনায়ক করে দেওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+