Champions Trophy: দুবাইয়ে ফের ফোন নিতে ভুলে গেলেন রোহিত! ভারত অধিনায়কের কীর্তির ভিডিও দেখুন

'ভুলো' হিসাবে অবশ্য 'সুনাম' রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। এর আগেও বিভিন্ন সময় ভুলে গিয়েছেন জিনিসপত্র নিতে। এক বার হোটেলে পাসপোর্ট ফেলে চলে এসেছিলেন হিটম্যান, এমনকি ফোনও নিতে ভুলে যান। টি২০ বিশ্বজয়ের কথা বেমালুম ভুলে গিয়েছিলেন রোহিত! এবার দুবাইতে ফের একবার রোহিতের ভুলো মনের পরিচয় পাওয়া গেল।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে রয়েছে প্রবল জল্পনা কল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। এর ফলে কিউইদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও একটা সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হওয়ার পরে মাঝে অনেকটা সময়ের ব্যবধান ছিল টিম ইন্ডিয়ার।

Rohit Sharma

বেশ কয়েকটা দিন ভারতীয় দল বিশ্রামে কাটায়। ভারতীয় দল শুক্রবার পুরো দামে অনুশীলন করে। কিন্তু অনুশীলনের পর রোহিত শর্মার ভুলো মনের ফের একবার পরিচয় পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে রোহিত শর্মা বাসে উঠে যাওয়ার পরও নেমে এসেছেন। ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফকে তিনি কিছু একটা নিয়ে আসার জন্য বলছেন। রোহিত ইশারা করে বলেন কোথায় তিনি জিনিসটিকে ফেলে এসেছেন এর পরেই সেই সাপোর্ট স্টাফটি দ্রুত রোহিতের ফেলে আসা জিনিসটি আনতে যান।

মনে করা হচ্ছে রোহিত শর্মা, নিজের ফোনটি সাজঘরেই ফেলে এসেছিলেন। বাসে ওঠার পরে। তার মনে পড়েছে তিনি ফোন সঙ্গে নিয়ে আসেননি। তাই বাস থেকে নেমে পড়ে ভারতীয় দলের সাপোর্ট স্টাফকে ফোন আনার নির্দেশ দিচ্ছেন বলেই নেটিজেনদের ধারনা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর মাঠে ট্রফি ফেলে আসছিলেন রোহিত। সিরিজ জয়ের ট্রফিটাই নিতে ভুলে যাচ্ছিলেন রোহিত। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে, এক সমর্থক লেখেন, "ট্রফিটাই ভুলে গিয়েছিল। ভুলো মনের জন্য রোহিত অনেকবার হাসি পাত্র হয়েছেন।


কয়েক সপ্তাহ আগে বিসিসিআইয়ের অনুষ্ঠানে মহিলা দলের ক্রিকেটারের প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক নিজের ভুলো মন নিয়ে বলেন, আমি জানি না। আমার ভুলো মন নিয়ে ওরা মজা করে। ওরা বলে, আমি নাকি মানিব্যাগ, পাসপোর্ট সব নিতে ভুলে যাই। সব কিছু সত্য নয়। অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যদি রোহিত খেলেন এবং ৬৮ রান করেন একদিনের ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নিরিখে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলবেন রোহিত। একটি শতরান করলে সচিনের ভারত অধিনায়ক হিসেবে ৬টি শতরানের নজিরও স্পর্শ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+