Champions Trophy: স্মিথের কাছে টসে হেরে রেকর্ড সৃষ্টি করলেন রোহিত, কেন ভারতীয় ক্রিকেটারদের হাতে কালো ব্যান্ড?
টস ভাগ্য সেমিফাইনালেও সঙ্গ দিল না ভারতীয় দলকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের কাছে টসে হারলেন রোহিত শর্মা। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে টস হারের তালিকা আরও দীর্ঘায়িত হল ভারত এবং রোহিত শর্মার।
ওডিআই ক্রিকেটে টস ভাগ্য সাম্প্রতিক সময়ে একেবারেই টিম ইন্ডিয়াকে সঙ্গ দিচ্ছে না। এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১৪ নম্বর ম্যাচে টসে হারল ভারত। অধিনায়ক রোহিত শর্মা শর্মা এই নিয়ে টানা ১১ বার টস হারলেন। মঙ্গলবার টসের কয়েন তুলেছিলেন রোহিত। স্মিথ হেড কল করেন এবং টসে জেতেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকা সফর, শ্রীলঙ্কা সফরের একদিনের ম্যাচে ভারত যেমন টসে হারে তেমনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেও টসে জিততে পারেননি রোহিত। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিন ম্যাচেই টসে হারেন রোহিত। তবে টসে জয় না পেলেও গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে ভারত, এবার সামনে অস্ট্রেলিয়া। ভাগ্যকে হারিয়ে জিততে হবে ভারতকে।
একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টসে হেরেছেন ব্রায়ান লারা। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। এবার কিউয়ি অধিনায়কের রেকর্ড স্পর্শ করলেন রোহিতও। কারণ তিনিও টানা ১১টি একদিনের ম্যাচে টসে হারলেন।
🚨 Toss News 🚨
— BCCI (@BCCI) March 4, 2025
Australia have elected to bat against #TeamIndia in the #ChampionsTrophy Semi-Final!
Updates ▶️ https://t.co/HYAJl7biEo#INDvAUS pic.twitter.com/tdkzvwJfyu
এদিকে টসের সময় রোহিত শর্মার হাতে দেখা গেল কালো ব্যান্ড। প্রয়াত পদ্মাকর শিভালকরের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ম্যাচে কালো ব্যান্ড লাগিয়ে খেলতে নেমেছে ভারতীয় দল। । পদ্মাকর শিভালকরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রায় ২০ বছর ধরে খেলেছেন এবং ধারাবাহিক সাফল্যও পেয়েছেন। তবে জাতীয় দলের হয়ে খেলেননি।
তাঁর মৃত্যতে আগেই শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। নিজের বই 'আইডল্স'-এ শিভালকরকে নিজের আদর্শ হিসাবে বর্ণনা করেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ঘরোয়া ক্রিকেট খেলেই বিখ্যাত হন পদ্মাকর শিভালকর।












Click it and Unblock the Notifications