Champions Trophy: ফিট বলেই হিট! কোন মন্ত্রে ধরে রাখেন ফিটনেস? জানিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে বল হাতে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারছিলেন না রবীন্দ্র জাদেজা। ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন জাড্ডু। কিন্তু সেমিফাইনাল ম্যাচে বল হাতে নিজের দক্ষতার পরিচয় দিলেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিসের উইকেট নিলেন। আট ওভার বল করে ৪০ রান খরচ করলেন একটি মেডেন সহ দুটি উইকেট নিলেন।
এমন সময় উইকেটগুলো নিলেন যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিসকে ফিরিয়ে অজি মিডল অর্ডারে ধাক্কা দিলেন। অস্ট্রেলিয়া দলের ব্যাটিং ইনিংস শেষে নিজের বোলিং নিয়ে জাদেজা বলেছেন, ওই সময় উইকেট নেওয়াটা খুব প্রয়োজন ছিল। তাই আমি স্ট্যাম্পে বল করছিলাম। ভাগ্য ভালো ওই সময় পরপর দুটি উইকেট পাই। পরপর দুটি উইকেট পড়ায় মিডল ওভারে অস্ট্রেলিয়ার রানকে কিছুটা আটকে দেওয়া যায়।

দুবাইয়ের উইকেট নিয়ে প্রথম থেকেই কথা হচ্ছে। যদিও গত ম্যাচের তুলনায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের উইকেট যে কিছুটা ভালো তা উল্লেখ করলেন জাদেজা। তাঁর কথায়, শেষ ম্যাচের তুলনায় আজকের উইকেটটা কিছুটা ভালো। বল খুব বেশি টার্ন করছে না আমাদের কাছে প্রথম ১০ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলের শুরুটা ভালো করা খুব দরকার।
রবীন্দ্র জাদেজার অতি সক্রিয়তা দেখা গেল আম্পায়ারের। কারণ জাদেজা যে হাতে বোলিং করেন সেই হাতের তালুতে টেপ লাগানো ছিল, বোলিং করার আগে জাদেজাকে সেই টেপ খুলে ফেলতে বলেন আম্পায়ার। এরপর রক্তাক্ত অবস্থায় বোলিং করতে দেখা গেল জাদেজাকে।












Click it and Unblock the Notifications