Champions Trophy: খেতাব জিতে জাদেজার গলায় জোড়া পদক! ম্যাচ শেষে ভারতীয় দলের সাজঘরের ভিডিও দেখুন
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে দক্ষতা বজায় রেখে জয় হাসিল করেছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই প্রতিটি ম্যাচ শেষেই সেরা ক্রিকেটারকে পদক দিয়ে পুরস্কৃত করা হচ্ছে ভারতীয় দলের পক্ষ থেকে, ব্যতিক্রম হল না ফাইনাল ম্যাচ শেষেও।
ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বিশ্লেষণ করেন। এরপর তিনি এই ম্যাচে সেরা ফিল্ডারের জন্য কোন ক্রিকেটাররা মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করেন। প্রথমেই তিনি নাম নেন রবীন্দ্র জাদেজার। গোটা টুর্নামেন্টেই দুরন্ত ফিল্ডিং করেছেন জাদেজা। তাঁর ফিল্ডিংয়ের ভূয়সী প্রসংশা করেন টি দিলীপ।

খেতাব জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ভালো হয়নি। ম্যাচে একাধিক ক্যাচ ফস্কান ক্রিকেটারা। যদিও টি দিলীপ দাবি করেছেন ম্যাচে ভালো ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরেছেন।
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗠𝗮𝘁𝗰𝗵 | #Final
— BCCI (@BCCI) March 10, 2025
For one final time in the #ChampionsTrophy 🏆
The winner of the fielding medal goes to 🥁
WATCH 🎥🔽 #TeamIndia | #INDvNZ
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটারদজের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে বিশেষ পুরস্কার ঘোষণা হয়েছিল। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সেই ধারা বজায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও। ভারতীয় দলের সাজঘরে কেকে কাটাও হয়।












Click it and Unblock the Notifications